বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

বাংলাদেশ ও আফগানিস্তান সিরিজের টিকিট মূল্য রুফটপ এক হাজার, গ্যালারি ১৫০ টাকা

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দর্শক থাকছে। তা তো আগেই জানা গেছে। কিন্তু দর্শক টিকেট পাবে কিভাবে? কতই বা মূল্য? সেটাই প্রশ্ন ছিল। উত্তরও মিলে গেছে। ওয়ানডে সিরিজে খেলা চট্টগ্রামে। মঙ্গলবার সকাল ৯ টা থেকে সাগরিকার বিটাক মোড়ে অবস্থিত বিসিবির বুথ থেকে টিকেট মিলবে। টিকেটের সর্বোচ্চ দাম ১ হাজার টাকা। রুফটপে খেলা দেখার সুযোগ মিলবে। আর সর্বনিম্ন দাম ১৫০ টাকা। ইস্টার্ন স্ট্যান্ডে খেলা দেখার সুযোগ মিলবে।

বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ হবে। সবকটি ম্যাচ বেলা ১১ টায় শুরু হবে। এরপর মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ৩ ও ৫ মার্চ যথাক্রমে প্রথম ও দ্বিতীয় টি-২০ ম্যাচটি হবে। ম্যাচগুলো শুরু হবে বেলা ৩ টায় শুরু হবে।

এবার ওয়ানডে সিরিজের টিকেট কিভাবে মিলবে এবং দাম কত তা এখন জানানো হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টা থেকে টিকেট বিক্রি শুরু করা হবে। সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলবে টিকেট বিক্রি। টিকেট থাকা সাপেক্ষে খেলার দিন সকালেও টিকেট মিলবে। তবে টিকেট যখনই শেষ হবে, টিকেট বেচা বন্ধ হয়ে যাবে। তবে কত দর্শকের জন্য টিকেট ছাড়া হবে, তা জানানো হয়নি।

এরআগে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু জানিয়েছিলেন, ‘আমরা সরকার থেকে যে নির্দেশনা পেয়েছিলাম তাতে ৩-৪ হাজার দর্শককে মাঠে খেলা দেখতে দেওয়ার অনুমতি ছিল। এ ব্যাপারে কথাবার্তা চলছে। আমাদের মাননীয় বোর্ড সভাপতি এ বিষয়ে প্রচুর পরিশ্রম করছেন। আমরা চাচ্ছি অন্তত ৫০ ভাগ দর্শক যেন থাকে।’ সঙ্গে যোগ করেন , ‘সরকার থেকে আমরা যে নির্দেশনা পেয়েছি তাতে চট্টগ্রামে অন্তত ৩-৪ হাজার আর ঢাকায় অন্তত হাজার পাঁচেক দর্শক যেন থাকে এরকম একটা আলোচনা হয়েছে।

তারপরও চেষ্টা চলছে। সরকারের কাছ থেকে সিদ্ধান্ত পেলে অন্তত ৫০ শতাংশ দর্শককে খেলা দেখার সুযোগ করে দিতে পারি কি না। এটা না হলেও চট্টগ্রামে অন্তত ৩-৪ হাজার আর ঢাকায় ৫-৬ হাজার দর্শক থাকবে।’

টিকিটের মূল্য
রুফটপ ১ হাজার টাকা
ইন্টারন্যাশনাল স্ট্যান্ড-৫০০ টাকা,
ক্লাব হাউজ-৩০০ টাকা
ইস্টার্ন স্ট্যান্ড-১৫০ টাকারুফটপ ১ হাজার, গ্যালারি ১৫০ টাকা

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com