বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার বৃক্ষরোপণ কর্মসূচী

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার বৃক্ষরোপণ কর্মসূচী

এম রায়হান উদ্দিন, ফটিকছড়ি প্রতিনিধিঃ বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা নাজিরহাট পৌরসভা শাখার আওতাধীন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ২নং ওয়ার্ড (পূর্ব সুয়াবিল) শাখার ব্যবস্থাপনায় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচী সম্পন্ন হয়েছে।

সুয়াবিল বালিকা উচ্চ বিদ্যালয়, পূর্ব সুয়াবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আশেপাশের এরিয়ায় চারাগাছ বিতরণ ও রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সুয়াবিল বালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাছরিন সুলতানা কেমি এবং পূর্ব সুয়াবিল প্রাথমি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রত্না রানী, সহকারী শিক্ষিকা মালা রানী, বেবী ধর।

উক্ত বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা যুবসোনার সাধারণ সম্পাদক যুবনেতা এস এম আবুল ফয়েজ তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রসেনা নাজিরহাট পৌরসভা সভাপতি মুহাম্মদ আব্দুল করিম, সাবেক সেনানী মুহাম্মদ আলামিন।

মাওলানা মুহাম্মদ সবুজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উত্তর উপজেলা শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক এম এয়াকুব আলী বাদশাহ, বিশেষ আলোচক ছিলেন ছাত্রনেতা সাইফুর রহমান মামুন।

আরো উপস্থিত ছিলেন অত্র শাখার সহ সভাপতি এস এম আহসান, সাধারণ সম্পাদক তানভীর হোসেন জিহাদ, অন্যান্য সম্পাদক ও সদস্যবৃন্দ।

এ সময় অতিথিরা বলেন: পরিবেশের উপর মানুষের রয়েছে দায়বদ্ধতা, পরিবেশ যেমন আমাদের অকৃত্রিম সেবা দেয়া, তেমনি পরিবেশকে আমাদের দিতে হবে অনূকূল বাসস্থান ও পরিবেশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com