বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
মুজিবুর রহমান বাবু, ই-কন্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ আগামীকাল শনিবার জিততে পারলে আফগানিস্তানকে আট নম্বর থেকে নয় নম্বরে নিয়ে যাবে বাংলাদেশ। বাংলাদেশ আট নম্বর স্থান দখল করে নিবে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। আগামীকাল দুপুর ৩টায় শুরু হতে যাওয়া শেষ টি-২০তে জিতলেই আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ। তাতে করে প্রতিশোধ নেওয়াও হয়ে যাবে। দুই ম্যাচের টি-২০ সিরিজে খেলতে নামার আগে আফগানিস্তানকে দ্বিপক্ষীয় টি-২০ সিরিজে কোন ম্যাচে এরআগে হারাতে পারেনি বাংলাদেশ। প্রথম টি-২০তে হারিয়ে সেই হারের গোলকধাধা থেকে বের হওয়া গেছে। টি-২০ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়েও গেছে বাংলাদেশ। এখন আগামীকাল শনিবার দ্বিতীয় ও শেষ টি-২০তে আফগানিস্তানকে হারিয়ে ২০১৮ সালে আফগানদের কাছে টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার প্রতিশোধ নেওয়ার সুযোগ ধরা দিয়েছে।
বাংলাদেশ কী পারবে প্রতিশোধ নিতে? বাংলাদেশ ও আফগানিস্তান দেরাদুনে ২০১৮ সালে তিন ম্যাচের টি-২০ সিরিজে লড়াই করে। তিন ম্যাচেই হারে বাংলাদেশ। ৩-০ ব্যবধানে হার হয়। এরপর দুই দলের মধ্যকার আর কোন দ্বিপক্ষীয় টি-২০ সিরিজ হয়নি। এবার প্রায় চার বছর পর দুই দল আবার দ্বিপক্ষীয় টি-২০ সিরিজে লড়াই করছে। এবার খেলা হচ্ছে বাংলাদেশের মাটিতে। শুধু তাই নয়, আফগানিস্তানের বিপক্ষে হার-জিতের হিসেবে সমান ৪টি করে জয় মিলবে।
এরআগে ৬ ম্যাচের লড়াইয়ে ৪ বার হেরেছিল বাংলাদেশ। ২ বার জিতেছিল। প্রথম টি-২০তে জিতে তিনবার জয় মিলেছে। আগামীকাল জিতলে ৪ চার জয় হবে। দুই দলের মধ্যকার টি-২০ লড়াইয়ে হার-জিতে সমতা, ৪-৪ হয়ে যাবে। আফগানিস্তানকে হারাতে পারলে প্রতিশোধ নেওয়া এবং সমতায় আসার সঙ্গে টি-২০ র্যাংকিংয়েও এগিয়ে যাওয়া যাবে বাংলাদেশ। এরইমধ্যে আফগানিস্তানকে পেছনে ফেলার মতো নৈপুন্য দেখিয়ে ফেলেছে বাংলাদেশ।
প্রথম টি-২০ তে যে দাপট দেখিয়েছে বাংলাদেশ, তাতে করে দ্বিতীয় টি২০ও জিতে নেওয়া কথা। লিটন কুমার দাসের ৬০ রানের পর স্পিনার নাসুম আহমেদ শুরুতেই ৪ উইকেট শিকার করে আফগানিস্তানকে হারানোর পথ তৈরী করে দেন। শেষে ১৫৬ রানের লক্ষ্য ছুড়ে দেওয়া বাংলাদেশ ৯৪ রানের বেশি আফগানিস্তানকে করতে দেয়নি। ৬১ রানের বড় ব্যবধানে জয়ও মিলে। দ্বিতীয় টি২০তে এমন নৈপুন্যই বজায় থাকলে আফগানিস্তান প্রথমবারের মতো বাংলাদেশের কাছে টি-২০ সিরিজে হারের সাথে হোয়াইটওয়াশও হবে। ওয়ানডে সিরিজের পর বাংলাদেশ টি-২০ সিরিজও জিতে নেবে। প্রথমবার এমনটি হবে, বাংলাদেশের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলে হোয়াইটওয়াশ হবে আফগানিস্তান। এরআগে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান একের অধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজ খেলে তিনবার। ওয়ানডেতে দুইবার খেলে। টি-২০তে একবার খেলে।
প্রতিশোধ নিতে পারবে কি বাংলাদেশ? এবার বাংলাদেশের সামনে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে প্রতিশোধ নেওয়ার সুযোগ আছে। ওয়ানডেতে ২০১৬ সালে প্রথমবার ও এবার চট্টগ্রামে দ্বিতীয়বার দ্বিপক্ষীয় সিরিজ খেলে। দুইবারই ২-১ ব্যবধানে সিরিজ জিতে বাংলাদেশ। আর ২০১৮ সালে দেরাদুনে একবারই টি২০ সিরিজে দুই দল লড়াই করে। সেবার বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে আফগানিস্তান।