বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

বাংলাদেশের সাফ মহিলা ফুটবল দল ভুটানকে উদিয়ে দিল

মুজিবুর রহমান বাবু, ই-কণ্ঠ২৪ ডটকম : খেলার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সুযোগ পেয়েই উজ্জ্বল ছড়ালেন শাহেদা আক্তার রিপা। গোল করলেন ও করালেন। মেয়েদের সাফ অনূর্ধ-১৯ চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৬ গোল দিল বাংলাদেশ। তিন পয়েন্ট পেয়ে আমরা এগিয়ে গেছি। এখন লক্ষ্য পরবর্তী ম্যাচে ভারতকে হারানো।’

এবার প্রথম ম্যাচ শনিবার ১১ ডিসেম্বর নেপালের বিপক্ষে গোলশূন্য ড্র করে বাংলাদেশের মেয়েরা। ২০১৮ সালে অনূর্ধ- ১৮ বছর বয়সীদের নিয়ে হওয়া আসরে শিরোপা জয়ের পথে নেপালকে গ্রুপ পর্বে ও ফাইনালে হারিয়েছিল ছোটনের দল।

সোমবার ১৩ ডিস্মেরব রাউন্ড রবিন লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিজের করে নিয়ে একচেটিয়া খেলে ৬-০ গোলে জিতেছে বাংলাদেশ। জোড়া গোল করেন রিপা ও তহুরা খাতুন। একটি করে গোল ঋতুপর্ণা চাকমা ও মারিয়া মান্ডার। যে পরিমাণে তারা আক্রমণ শানিয়েছে, তাতে কমপক্ষে এক ডজন গোল করতে পারত তারা। কিন্তু ৪-৫টি অফসাইড ট্র্যাপ, ২টি শট পোস্টে লেরেগ প্রতিহত হওয়া এবং ২টি গোল অফসাইডের কারণে বাতিল হওয়ায় হাফ ডজন গোল নিয়েই সন্তুষ্ট থাকতে হয় মারিয়া বাহিনীকে। নেপালের বিপক্ষে ড্রয়ের হতাশা নিয়ে প্রতিযোগিতা শুরু করা বাংলাদেশের এটি প্রথম জয়। আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫-০ গোলে জয়ী ভুটান পেল প্রথম হারের স্বাদ।

আগের ম্যাচের একাদশ থেকে এ দিন ৩টি পরিবর্তন আনেন বাংলাদেশ কোচ। মার্জিয়া, নিলুফা ইয়াসমিন নীলা ও শামসুন্নাহার জুনিয়রের বদলে মাঠে নামন আনুচিং মোগিনি, আফিদা খন্দকার ও রিপা। জয়ের অভিযানে নেমে ২ মিনিটেই গোল পেয়ে যায় বাংলাদেশ। তবে তাতে ছিল খানিকটা ভাগ্যের ছোঁয়া। ভুটানের ডিফেন্ডার রিজিং ওয়াংমো বল ক্লিয়ার করতে গিয়েছিলেন, কিন্তু সামনে থাকা তহুরার খাতুনের পায়ে লেগে বল জড়ায় জালে।

৬ মিনিটে শামসুন্নাহার জালে বল জড়ালেও অফসাইডের কারণে গোল হয়নি। ২০তম মিনিটে মনিকা চাকমার ক্রসে আনুচিং মোগিনির হেড সরাসরি গোলরক্ষকের কাছে যায়। ৩২তম মিনিটে মনিকার ক্রসে আনুচিংয়ের হেডের পর বল দুরের পোস্ট দিয়ে বেরিয়ে যাওয়ার সময় তহুরা লাফিয়ে উঠে মাথা ছোঁয়ানোর চেষ্টা করলেও নাগাল পাননি।

প্রথমার্ধের শেষ দিকে ২ গোল করে ম্যাচে চালকের আসনে বসে যায় বাংলাদেশ। ৪১তম মিনিটে মারিয়া মান্ডার পাস ধরে ডান দিক দিয়ে আক্রমণে উঠে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন রিপা। প্রথমার্ধের যোগ করা সময়ে রিপার ক্রসে গোলমুখ থেকে হেডে ব্যবধান আরও বাড়ান তহুরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে বক্সের বাইরে থেকে রিপার সোজা শট গোলরক্ষক কারমার হাত ফসকে জালে যায় ব্যবধান আরও বাড়ে।
ভুটান প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় ৫৩তম মিনিটে। তবে তা কাজে লাগাতে পারেননি ইয়েশি বিধা, বক্সে ফাঁকায় বল পেয়ে উড়িয়ে মারেন তিনি। ৬৭তম মিনিটে মারিয়ার শট ফিস্ট করে ফেরান ভুটান গোলরক্ষক। এরপরই বাঁ পায়ের দারুণ শটে লক্ষ্যভেদ করেন ঋতুপর্ণা চাকমা। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বক্সের জটলার ভিতর থেকে ভুটানের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মান্ডা।

বাংলাদেশ দলের একাদশে তিনটি পরিবর্তন ছিল। এরা হলেন মারজিয়ার পরিবর্তে রিপা, শামসুন্নাহার জুনিয়রের পরিবর্তে আনুচিং মগিনি এবং নিলফা ইয়াসমীন নীলার পরিবর্তে আফিফা খন্দকারকে নামান কেরাচ। বাংলাদেশ খেলে ৪-৪-২ ফর্মেশনে। এই দলের হয়ে অভিষেক হয় ডিফেন্ডার আফিদা খন্দকারের।

২০১৮ সালে অনূর্ধ-১৮ বছর বয়সীদের নিয়ে হওয়া এই প্রতিযোগিতার শিরোপা জয়ের পথে সেমিফাইনালে ভুটানকে ৪-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। উল্লেখ্য, বয়সভিত্তিক ফুটবলে এর আগে ভুটানের কাছে কখনই হারের রেকর্ড ছিল না বাংলাদেশের। সোমবার সেই রেকর্ডকে আরও সমৃদ্ধ করল তারা। এবার সেই দলকে আরও দুটি গোল উপহার দিল তারা।

ম্যাচে শক্তিশালী ভারতের মোকাবেলায় কেমন ফল করে বাংলাদেশ। চেনা প্রতিপক্ষকে আবার হারিয়ে দল বাড়িয়ে নিল আত্মবিশ্বাস। আগামী শুক্রবার বড় পরীক্ষা ভারতের বিপক্ষে।

বাংলাদেশের তৃতীয় ম্যাচ খেলবে আগামী ১৭ ডিসেম্বর, বিকেল ৩টায়, ভারতের বিপক্ষে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com