শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

বাংলাদেশের রানের পাহাড় ডিঙ্গিয়ে লিড নেয়ার পথে শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশের রানের পাহাড় ডিঙ্গিয়ে চতুর্থ দিনেই লিড নেয়ার পথে ছিল স্বাগতিক শ্রীলংকা। কিন্তু আলো স্বল্পতার কারণে চতুর্থ দিনে ২২ ওভার খেলা কম হওয়ায় টাইগারদের চেয়ে মাত্র ২৯ রান দূরে থেকে খেলা শেষ করে লংকানরা। চতুর্থ দিন শেষে শ্রীলংকার সংগ্রহ তিন উইকেটে ৫১২ রান। ২৩৪ ও ১৫৪ রানে অপরাজিত আছেন অধিনায়ক দিমুথ করুনারত্নে ও ধনঞ্জয়া ডি সিলভা।

শুক্রবার ৫৮, ২৫ ও ২০ রানে আউট হয়েছেন লাহিরু থিরিমান্নে, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ওসাদা ফার্নান্দো।

প্রায় আড়াই দিন ব্যাটিং করে ১৭৩ ওভারে দুই সেঞ্চুরি আর তিন ফিফটিতে ৫৪১/৭ রান করে বাংলাদেশ। অথচ মাত্র ১৪৯ ওভার খেলেই লিড নেওয়ার পথে শ্রীলংকা। বাংলাদশে থেকে ২৪ ওভার কম খেলে আর মাত্র ২৯ রান দুরে আছে স্বাগতিকরা

১৯০ রানে ৩ উইকেট পতনের পর দলের হাল ধরেন করুনারত্নে ও ডি সিলভা। চতুর্থ উইকেটে ইতিমধ্যে ৩২২ রানের জুটি গড়েছেন তারা।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক সৌরভের সেঞ্চুরি আর তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও লিটন দাসের ফিফটিতে ভর করে ৭ উইকেটে ৫৪১ রান নিয়ে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ১ম ইনিংস: ১৭৩ ওভারে ৫৪১/৭ (শান্ত ১৬৩, মুমিনুল ১২৭, তামিম ৯০, মুশফিক ৬৮*, লিটন ৫০, তাসকিন ৬*, মিরাজ ৩, তাইজুল ২; ফার্নান্দো ৪/৯৬)।

শ্রীলংকা ১ম ইনিংস: ১৪৯ ওভারে ৫১২/৩ (করুনারত্নে ২৩৪*, ডি সিলভা ১৫৪*, থিরিমান্নে ৫৮, ম্যাথিউস ২৫, ফার্নান্দো ২০)।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com