বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

বাংলাদেশের যুব দল ভারতকে হারাল

POTCHEFSTROOM, SOUTH AFRICA - FEBRUARY 09: Bangladesh players celebrate following victory during the ICC U19 Cricket World Cup Super League Final match between India and Bangladesh at JB Marks Oval on February 09, 2020 in Potchefstroom, South Africa. (Photo by Jan Kruger-ICC/ICC via Getty Images)

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ও ভারত অনুর্ধ্ব-১৯ ‘এ’ ক্রিকেট দলের মধ্যকার একদিনের ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচটিতে ২ উইকেটে জিতে বাংলাদেশ যুব দল। ভারতের কলকাতার ইডেন গার্ডেনে ত্রিদেশিয় সিরিজ শুরু হয়েছে। প্রথম ম্যাচেই জয় পায় বাংলাদেশ যুব দল।

টসে হেরে আগে ব্যাটিং করে হারনুর সিংয়ের ১১১ রানে ৪৮.১ ওভারে ২৪৫ রান করে অলআউট হয় ভারত অনুর্ধ্ব-১৯ ‘এ’ দল। তানজিম হাসান সাকিব ৩ উইকেট শিকার করেন। আশিকুর জামান, রকিবুল হাসান ও মুশফিক হাসান ২টি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে ৮ উইকেট হারিয়ে ৪৮.২ ওভারে ২৪৯ রান করে জিতে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ওপেনার মাহফিজুল ইসলামের ৯১ রানের অসাধারণ ইনিংসে জয় মিলে। মেহেরব হাসান অপরাজিত ৩৮ রান করেন। নওরোজ প্রান্তিক ও ওপেনার ইফতেখার হোসেনের ব্যাট থেকে যথাক্রমে ৩৫ ও ৩৪ রান আসে। দুই ওপেনার মিলে ৮৫ রানের জুটি গড়েন।

এরপর ১ ডিসেম্বর ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’, ২ ডিসেম্বর ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ ও ৪ ডিসেম্বর ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলের বিপক্ষে লড়াই করবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৭ ডিসেম্বর হবে তিন দলের সিরিজের ফাইনাল ম্যাচ। যে দুটি দল পয়েন্ট তালিকায় উপরে থাকবে, তারাই ফাইনাল খেলবে।

সংক্ষিপ্ত স্কোর : ভারত অনুর্ধ্ব-১৯ ‘এ’ দল ইনিংস ২৪৫/১০; ৪৮.১ ওভার; হারনুর সিং ১১১, রশিদ ৩০; সাকিব ৩/৫০।

বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল ইনিংস ২৪৯/৮; ৪৮.২ ওভার; মাহফিজুল ৯১, ইফতেখার ৩৪, নওরোজ ৩৫, আইচ মোল্লা ২, ফাহিম ১০, তাহজিবুল ৬, মেহেরব ৩৮*, আশিকুর ৮, সাকিব ৪, রাকিবুল ৩*; হাসগারগেকার ৩/৪৭। ফল : বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল ২ উইকেটে জয়ী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com