বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

বাংলাদেশের মেয়েরা ৮০ রানে হারাল কেনিয়াকে

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : আজ বুধবার কমনওয়েলথ গেমস মেয়েদের ক্রিকেট বাছাইয়ে নাহিদা আক্তারের অসাধারণ বোলিংয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের কাছে পাত্তাই পায়নি কেনিয়া নারী ক্রিকেট দল। তাই সহজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

টি-২০ ম্যাচে ৮০ রানের বড় ব্যাবধানে হারিয়েছে কেনিয়াকে।্ এই নিয়ে টানা দ্বিদীয় জয় পেয়েছে নিগার ও রুমানারা। নাহিদা একাই ৫ উইকেট শিকার করে নেন। সপ্তম উইকেটে সালমা খাতুন ও রিতু মনি মিলে ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বিশ্বরেকর্ড করেন।

কেনিয়ারা টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটিং করতে পাঠান। ৯ ওভারের মধ্যে ৫০ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশকে দেখে মনে হয়েছে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন কেনিয়া অধিনায়ক মার্গারেট এনগোচি।

মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিনরারা মাঠে টস হেরে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২০ ওভারে ১২৫ রান করে বাংলাদেশ। বিপাকে পরেছিল বাংলাদেশ। ৫০ রানেই ৬ উইকেট হারিয়ে ছিল। সেখান থেকে সালমা খাতুন (৩৩) ও রিতু মনি (৩৯) সপ্তম উইকেটে ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে এতদুর নেন। জবাব দিতে নেমে ৪৫ রানেই গুটিয়ে যায় কেনিয়া। ১২.৪ ওভার খেলতে পারে। শারন জুমা ২৪ রান করেন। একমাত্র ব্যাটার যিনি দুই অংকের ঘরেও পৌছান। নাহিদা ৩.৪ ওভারেই ১ মেডেনসহ ১২ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন। ম্যাচ সেরাও হন।

এর আগে উগান্ডার মেয়েদের বিপক্ষে ২০১৯ সালে তানজানিয়ার মেয়েদের গড়া রেকর্ডটি তিন বছরের মধ্যেই ভেঙে গেল। সপ্তম উইকেটে এর আগে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৮ রানের জুটি গড়েছিলেন ফারজানা হক ও লতা ম-ল।এই বিশ্বরেকর্ড ভেঙ্গে নতুন বিশ্বরেকর্ড গড়েন সালমা ও রিতু।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com