বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : এই প্রথম ওয়ানডেতে বাংলাদেশের নারী ক্রিকেটারের সেঞ্চুরিয়ান হয়ে গেলেন শারমিন আক্তার এবং ইতিহাস গড়লে। যুক্তরাষ্ট্র নারী ক্রিকেট দলের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে ১৪১ বলে ১১ চারে অপরাজিত ১৩০ রানের ইনিংস উপহার দেন শারমিন। শারমিন আক্তার। শারমিনের অসাধারণ এ ব্যাটিংয়ে ৫ উইকেট হারিয়ে ৫০ ওভারে ৩২২ রান করে বাংলাদেশ।
যা বাংলাদেশ নারী ক্রিকেট ইতিহাসে রেকর্ড গড়া হয়ে গেছে। এরআগে কখনোই কোন ম্যাচে ৩০০ রান করতে পারেননি বাংলাদেশ নারী ক্রিকেটাররা। ২০১৯ সালে পাকিস্তানের বিপক্ষে ৯ উইকেট হারিয়ে ২১১ রানের ইনিংসই সেরা ছিল। এবার শারমিনের সেঞ্চুরিতে ৩০০ রানের উপরে করা সম্ভব হয়েছে। দলের ২৫৯ রানের সময় শারমিনের ১১৬ বলে ৯৬ রান হয়েছিল। ১১৭ বলে বাউন্ডারি হাকিয়ে শারমিন ১০০ রান করেন।
বাংলাদেশ নারী ক্রিকেট ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখেন। তিনি যে ওয়ানডেতে বাংলাদেশ নারী ক্রিকেটারদের মধ্যে প্রথম সেঞ্চুরিয়ান হয়ে গেলেন। সেঞ্চুরি করার পথে ৫৫ বলে ৫০ রান করেন শারমিন। এই ম্যাচের আগে শারমিনের ব্যক্তিগত সর্বোচ্চ রান ছিল ৭৪।
২০১৭ সালে কক্সবাজারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই ইনিংসটি খেলেছিলেন। এরআগে টি২০ ক্রিকেটে বাংলাদেশের হয়ে ২০১৯ সালে একই দলের (মালদ্বীপের) বিপক্ষে নিগার সুলতানা (১১৩*) ও ফারজানা হক (১১০*) সেঞ্চুরি করেছিলেন। কিন্তু ওয়ানডে ক্রিকেটে সালমা খাতুনের করা অপরাজিত ৭৫ রানই সেরা ছিল। এবার প্রথম সেঞ্চুরিয়ান হয়ে গেলেন শারমিন।