বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

বাংলাদেশের নারী ক্রিকেট দল নিউজিল্যান্ডের কাছে সহজেই হারল, পিংকির হাফসেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার, ই-কন্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ বাংলাদেশের নারী ক্রিকেট দল ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হেরেছে। নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে ম্যাচে লড়াই করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথমবারেই বড় ব্যবধানে হার হয়েছেসহজেই হার হয়েছে। তাতে করে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর দ্বিতীয় ম্যাচেও হার হলো বাংলাদেশের।

তবে ম্যাচটিতে ফারজানা হক পিংকি হাফসেঞ্চুরি করে ব্যাটিং ঝলক দেখান। ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে বৃষ্টিতে পুরো ৫০ ওভার করে খেলা হয়নি। ম্যাচ হয় ২৭ ওভারের। টস হেরে আগে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ২৭ ওভারে ১৪০ রান করে নিগারবাহিনী। রান খুব খারাপ হয়নি। দুই ওপেনার ফারজানা হক পিংকি (৫২) ও শামিমা সুলতানা (৩৩) মিলে ৫৯ রানের জুটি গড়েন।

কিন্তু এরপর আর কোন ব্যাটারই নিজেকে মেলে ধরতে পারেননি। পিংকিই শুধু হাফসেঞ্চুরি করতে পারেন। জবাবে ১ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৪৪ রান করে ম্যাচ জিতে যায় নিউজিল্যান্ড। ওপেনার সুজি বেটস একাই অপরাজিত ৭৯ রান করেন। সাথে এমেলি কের অপরাজিত ৪৭ রানের ইনিংস উপহার দেন। ৩৬ রানে প্রথম উইকেট পড়ার পর বেটস ও এমেলি মিলে ১০৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে নিউজিল্যান্ডকে জেতান। বাংলাদেশের নারী ক্রিকেট দল টানা দুই ম্যাচ হারে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com