বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

বাংলাদেশের নতুন ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট

স্পোর্টস ডেস্ক:: আফগানদের বিপক্ষে শেষ ম্যাচে তিন-তিনটি সহজ ক্যাচ মিস করেছেন বাংলাদেশ দলের ফিল্ডাররা। এই তিনটি ক্যাচ ধরতে পারলে ম্যাচের চিত্র হতে পারতো অন্যরকম।

তবে বাংলাদেশ দলের সঙ্গে নিয়মিত কোনো ফিল্ডিং কোচ ছিলেন না এই সিরিজে। রাজিন সালেহকে আপাতত দায়িত্ব দেওয়া হয়েছিল ফিল্ডিং কোচের কাজ সামলানোর জন্য।

অস্ট্রেলিয়ান শেন ম্যাকডারমটকে জাতীয় দলের নতুন ফিল্ডিং কোচ নিয়োগ দিয়েছে বিসিবি, আফগানিস্তানের সঙ্গে সিরিজ শেষ হওয়ার পর রাতেই ফিল্ডিং কোচ নিয়োগ দিলো বিসিবি। আগামী ৭ মার্চ থেকে তার চুক্তির মেয়াদ শুরু হবে।

শনিবার (৫ মার্চ) রাত ১০টার পরে বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

সর্বশেষ ম্যাকডারমট কাজ করেছেন শ্রীলঙ্কা জাতীয় দলের সঙ্গে। এর আগে ২০০৬ থেকে ২০০৮ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছেন ম্যাকডারমট।

এছাড়া বিসিবি একাডেমি ও এইচপির হয়েও কাজ করার অভিজ্ঞতা আছে এ অস্ট্রেলিয়ানের। ফিল্ডিং কোচ নিয়োগ দেওয়ার একদিন আগেই, দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ডকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com