বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

বাংলাদেশের অবিশ্বাস্য জয় আফিফ ও মিরাজের রেকর্ড জুটিতে

বাংলাদেশের জয়ের দুই নায়ক বীরের মতো লড়লেন মিরাজ-আফিফ

মুজিবুর রহমান বাবু, ই-কণ্ঠ২৪ ডটকম : আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে টাইগাররা। জয়ের দুই নায়ক আফিফ হোসাইন ধ্রুব ও মেহেদী হাসান মিরাজ রেকর্ড জুটি গড়ে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের বাংলাদেশ প্রথম ওয়ানডেতে জয় দিয়ে সিরিজ শুরু আফগানিস্তানের বিপক্ষে। আফিফ হোসাইন ধ্রুব ও মেহেদী হাসান মিরাজ দুজই খুলনার এই সন্তান আমাদের গর্বিত সেরাটা দিয়ে খেলছে তারা দুর্দান্ত খেলে ২১৯ রান উপহার দিয়েছে। প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২১৬ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছিল আফগানিস্তান। বাংলাদেশে সেই সুবাদে খুলনার দুই গর্বিত সন্তান জয় দিয়েছে এ জয় দুর্দান্ত জয় দেখার মতো জয়।

আফিফ হোসাইন ধ্রুব ১১৫ বলে ৯৩ রান ও মেহেদী হাসান মিরাজ ১২০ বলে ৮১ রান।

এক অসাধারণ পাটনাশিপ আফিফ হোসাইন ধ্রুব ও মেহেদী হাসান মিরাজ ১৭৪ রান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তান টসে জিতে বাংলাদেশেকে ফিল্ডিংয়ে পাঠান। বাংলাদেশ টসে হেরে যায়। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামে বাংলাদেশ।

বাংলাদেশ বাঘের মতো গর্জন করারই কথা। মাত্র ৪৫ রানে ৬ উইকেট পতনের পর ব্যাট হাতে বীরের মত লড়াই করে দলকে ৪ উইকেটের অবিশ্বাস্য জয় এনে দেয়ার পর এমন উল্লাস-গর্জন শুধু তাদের পক্ষেই মানায়। তিন পেসার মুস্তাফিজুর রহমান (৩/৩৫), তাসকিন আহমেদ (২/৫৫) ও শরিফুল ইসলামের (২/৩৮) সঙ্গে স্পিনার সাকিব আল হাসান (২/৫০) মিলে এত সুন্দর একটা জয়ের জায়গা তৈরী করে দিলেন। আফগানিস্তানকে ২১৫ রানের বেশি করতে দিলেন না। নজিবুল্লাহ জাদরান ৬৭ রান করতে না পারলে এই রানও হতো না। কিন্তু উপরের সাড়ির ব্যাটসম্যানরা এ কী করলেন! এরপরও বাংলাদেশ জিতল। ৪৫ রানেই ৬ উইকেট পড়ার পর আফিফ হোসেন ধ্রুব ও মেহেদি হাসান মিরাজ মিলে যে অবিচ্ছিন্ন ১৭৪ রানের রেকর্ড জুটি গড়েন। তাতে ৪ উইকেটের জয়ও পায় বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়েও যায় বাংলাদেশ। ৪৮.৫ ওভারে ৬ উইকেটে ২১৯ রান করে জিতে বাংলাদেশ।

 

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার আশা টিকে থাকে। এখন শেষ ২ ওয়ানডের যে কোন একটি জিতলেই সিরিজ জয় হয়ে যাবে। এমন একটি অবস্থা তৈরী করা সম্ভব হয়, আফিফ-মিরাজের রেকর্ড জুটিতেই।

বীরের মতো লড়লেন মিরাজ-আফিফ, অবিশ্বাস্য জয় বাংলাদেশের। ৮ বল খেললেন। ১ রান করলেন। আর আউট হয়ে গেলেন। লিটন কুমার দাসের অবস্থা এমনই হলো। ফজল হক ফারুকীর বলে ক্যাচ আউট হয়ে যান লিটন। ব্যাটের কানায় লাগে বল। আফগান ক্রিকেটাররা আউট চাইলেও আম্পায়ার গাজী সোহেল আউট দেননি। কিন্তু রিভিউ নিতেই দেখা যায় ব্যাটের কানায় হালকা ছোয়া লেগে উইকেটরক্ষক রহমানুল্লাহ গুরবাজের কাছে যায় বল। আউট হয়ে যান লিটন। দলের ১৩ রানে আউট হন লিটন।

লিটন আউটের পর দলের স্কোরে আর ১ রান যোগ হয়। এরমধ্যেই তামিমও (৮) আউট হয়ে যান। ১ বল পরেই ফারুকীর গতির কাছে হার মেনে এলবিডাবলিউ হয়ে যান তামিম। শুরুতে আউট দেননি আম্পায়ার গাজী সোহেল। কিন্তু রিভিউ নেয় আফগানিস্তান। সফলও হয়। সাকিব ব্যাট হাতে নামতেই তামিম সাজঘরে ফিরেন। কী যে হতে থাকে! একের পর এক উইকেট পড়তে থাকে। কোথায় রশিদ খান, মুজিব জাদরান ও মোহাম্মদ নবীকে নিয়ে ভাবনা হয়। সেখানে একজন পেসার ফারুকী ত্রাস তৈরী করে ফেলেন। লিটন, তামিমকে আউট করার পর নিজের তৃতীয় ওভার করতে এসে মুশফিককেও (৩) আউট করে দেন ফারুকী। গতির কাছে হার মেনে এবার মুশফিকও এলবিডাবলিউ হয়ে যান। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি মুশফিক। দলের ১৮ রানে ৩ উইকেটের পতন ঘটে যায় বাংলাদেশের।

ফারুকী কী অসাধারণ বোলিং করতে থাকেন। গতির ঝড় তুলেন। বাংলাদেশ ব্যাটাররা যেন তার বল বুঝতে পারছেন না। কিভাবে যে বল বেড়িয়ে যাচ্ছে। পায়ে লাগছে। ব্যাটের কানায় লাগছে। অভিষেক ওয়ানডে খেলতে নেমে রানের খাতা খোলার আগেই আউট ইয়াসির আলী রাব্বি। ফজল হক ফারুকীর বলে বোল্ড হয়ে যান রাব্বি। নিজের দ্বিতীয় ওভার করতে এসেও ২ উইকেট নেন ফারুকী। তৃতীয় ওভার করতে এসেও আরও ২টি উইকেট শিকার করে নেন ফারুকী। এ কী হচ্ছে! দলের সেরা ব্যাটসম্যানরা একজনও হাল ধরতে পারছেন না। ফারুকীর বোলিং তোপের পর মুজিব জাদরানের স্পিন জাদুর সামনে পড়ে বাংলাদেশ। লিটন, তামিম, মুশফিক, রাব্বির পর সাকিব আল হাসানের উপর ভরসা থাকে। দলের স্কোরে ২৮ রান যোগ হতেই সাকিবও (১০) আউট হয়ে যান। জাদরানের ঘূর্ণি বলটি যেন টেনে স্টাম্পের দিকে নিলেন সাকিব। তাতে বোল্ডও হয়ে গেলেন। বেহাল দশা হয় বাংলাদেশের। ৫ উইকেটের পতন হয়ে যায়।

মুড়ি মুড়কির মতো পড়তে শুরু করলো। দেখতে দেখতে নেই ৫ উইকেট। ২৮ রানেই ৫ উইকেটের পতন ঘটে যায়। সেই ৫ উইকেটের মধ্যে আবার ৪ উইকেটই নেন পেসার ফজল হক ফারুকী। ক্যারিয়ার সেরা বোলিং করলেন। উইকেট টিকিয়ে রাখাই যে আসল কাজ ছিল। এই সময়ে আফগানিস্তানেরও খুব বেশি রান ছিল না। ৪১ রান ছিল। তবে ১ উইকেটের বেশি হারায়নি তারা। কিন্তু বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ফেলে। স্পিনার রশিদ খান যে কতটা ভয়ঙ্কর, তা আবারও বুঝিয়ে দিলেন। নিজের প্রথম ওভার করতে এসেই দ্বিতীয় বলে লেগ স্পিনের ভেল্কিতে মাহমুদুল্লাহ রিয়াদকে (৮) আউট করে দেন রশিদ। প্রথম সিøপে ক্যাচ দিয়ে দলের ৪৫ রানে রিয়াদ আউট হতেই ৬ উইকেটের পতন ঘটে বাংলাদেশের। জয়ের সব আশাও শেষ হয়ে যায়।

রিভিউ নিয়ে বাঁচলেন আফিফ

রিয়াদ আউটের পর একই ওভারের চতুর্থ বলে আফিফ হোসেন ধ্রুবও যেন আউটের শঙ্কায় পড়ে যান। রশিদের করা বলটি আফিফের পাঁয়ে লেগে বাউন্ডারি হয়ে যায়। আউটের আপীল করেন আফগানরা। কিন্তু আম্পায়ার আউট না দিলে রিভিউ নেন। তবে আউট হননি আফিফ।

মিরাজ ও আফিফ মিলে হাল ধরেন। খুব দ্রুত ৬ উইকেট পড়ে যাওয়ার পর ম্যাচ থেকেই যেন ছিটকে পড়ে বাংলাদেশ। তবে মেহেদি হাসান মিরাজ ও আফিফ হোসেন ধ্রুব মিলে হাল ধরেন। দুইজন মিলে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। উইকেট আকড়ে– থাকেন। কোনভাবেই উইকেট হারাতে দেন না। ২০ ওভারে ৬ উইকেটে ৮৯ রানে দলকে নিয়ে যান। এই সময়ে আফগানিস্তান ৭৪ রানে ছিল। তবে ২ উইকেট হারিয়েছিল। দলকে ১০০ রানেও নিয়ে যান মিরাজ ও আফিফ। এরআগেই ৫০ রানের জুটি হয়ে যায়। উইকেটে থিতু হন এ দুই ব্যাটসম্যান। আফিফ তো সুযোগ পেলেই ছক্কা-চার হাকান।

অসাধারণ ব্যাটিং করে ম্যাচ জেতান আফিফ হোসেন ধ্রুব

কোন একটি শট ভুল হলেই মিরাজ দাঁড়িয়ে যান আফিফের সামনে। বোঝাতে থাকেন। অস্থির হলেই আফিফকে স্থির করেন মিরাজ। এভাবে শট খেলা উচিত না। দলের অবস্থা এখন ভালো হচ্ছে। জিততে হলে আমাদেরই টিকে থাকতে হবে। আফিফ এরপর বুঝে আবার স্থির হন। তা করতে থেকেই দুইজন মিলে দলকে ৩০ ওভারে ১৩০ রানে নিয়ে যান। মিরাজও সমান তালে ব্যাটিং করতে থাকেন। বুঝে বুঝে এগিয়ে যেতে থাকেন। এই সময়ে ৪ উইকেটে ১১৩ রানে থাকে আফগানিস্তান। সেই তুলনায় রানের দিক থেকে একটু এগিয়েই থাকে বাংলাদেশ। তবে উইকেট ৬টি যে পড়ে যায়, এখানেই ভয় থাকে। ১১.২ ওভারে ৬ উইকেট হারানোর পর মিরাজ ও আফিফ মিলে ৩০ ওভারও শেষ করেন।

লিটন, তামিম, মুশফিক, রাব্বি, সাকিব, রিয়াদ আউটের পর আশা একেবারেই ছেড়ে দেওয়া হয়েছিল। সেখান থেকে মিরাজকে সঙ্গে নিয়ে আফিফ হাল ধরেন। শুধু হালই ধরেননি, প্রয়োজনের সময় উইকেট আকড়ে থেকে ৬৪ বলে হাফসেঞ্চুরিও করেছেন আফিফ। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে হাফসেঞ্চুরি করেন আফিফ। এই সময়ে যা সেরা স্কোর হিসেবেই বিবেচনা হচ্ছে। আফিফের হাফসেঞ্চুরি করার আগেই অবশ্য ফ্লাডলাইট নিয়ে কান্ড ঘটে। ১৫ মিনিট খেলা বন্ধ থাকে। কারণ, ফ্লাডলাইটের আলো স্বল্পতা থাকে। ভালোভাবে তা জ্বলতে ১৫ মিনিট সময় নেয়। খেলা শুরু হতেই আফিফ ১ রান নিয়ে হাফসেঞ্চুরি করেন।

মিরাজ ও আফিফ মিলে এতটাই ভালো ব্যাটিং করতে থাকেন, শতরানের জুটিও হয়ে যায়। দলের যখন ৩৫ ওভার হয়, তখন ১৪৫ রান হয়। তখনই সপ্তম উইকেটে ১০০ রানের জুটি হয়ে যায়। আফিফ-মিরাজ জুটিতে এই উইকেটে তৃতীয়বারের মতো শতরানের জুটি দেখার মিলে। জয়ের আশাও তৈরী হয়ে যায়। এরআগে এই জুটিতে ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ইমরুল-সাইফউদ্দিন মিলে ১২৭ রানের সেরা জুটি গড়েছিলেন। দ্বিতীয় সেরা জুটি ছিল, মুশফিক ও নাঈম ইসলামের (২০১০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০১ রানের জুটি)। ৫০ রানের নিচে ৫ বা তার বেশি উইকেট পড়ে যাওয়ার পর সবচেয়ে বড় জুটি গড়ে ফেলেন আফিফ ও মিরাজ।

সপ্তম উইকেট রেকর্ড জুটি

৪৫ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর থেকেই আফিফ ও মিরাজ মিলে এমনই ব্যাটিং করতে থাকেন, আফগান বোলারদের বারোটা বাজিয়ে দেন। দেখতে দেখতে সপ্তম উইকেটে রেকর্ড জুটিও গড়ে ফেলেন তারা। এরআগে সপ্তম উইকেটে ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ইমরুল-সাইফউদ্দিন মিলে ১২৭ রানের সেরা জুটি গড়েছিলেন। আফিফ ও মিরাজ মিলে দলকে ১৭৩ রানে নিতেই রেকর্ড জুটি হয়ে যায়। আগের সেরা জুটিকে পেছনে ফেলে দেন। এরআগেই ৪০ ওভারে ১৬৭ রান করে বাংলাদেশ। এই সময়ে আফগানিস্তান ১ রান বেশি করেছিল। ৫ উইকেট হারিয়েছিল।

আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড জুটি

আফগানিস্তানের বিপক্ষে যে কোন উইকেটে সেরা জুটি গড়ে ফেলেন আফিফ ও মিরাজ। এরআগে ২০১৬ সালে দ্বিতীয় উইকেটে তামিম ও সাব্বির মিলে ১৪০ রানের জুটি গড়েছিলেন। এবার এই জুটিকেও হার মানিয়েছেন আফিফ ও মিরাজ।

বিশ্বে সপ্তম উইকেটে দ্বিতীয় সেরা জুটির রেকর্ড

আফিফ ও মিরাজ মিলে জুটিতে একের পর এক রেকর্ড গড়েছেন। নিজেদের ইতিহাসে সপ্তম উইকেটে সেরা জুটির পর আফগানিস্তানের বিপক্ষে যে কোন উইকেটে সেরা জুটি গড়ে–ছেন। আর বিশ্বে সপ্তম উইকেটে দ্বিতীয় সেরা রেকর্ড জুটিও গড়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৫ সালে ইংল্যান্ডের জস বাটলার ও আদিল রশিদ মিলে যে ১৭৭ রানের জুটি গড়েছিলেন, সেটি এখনও সেরার আসনে আছে। আফিফ ও মিরাজের জুটিটি দ্বিতীয় স্থান দখল করেছে।

শত চেষ্টাতেও রশিদদের রিভিউ কাজে লাগেনি, ৪৬ ওভারে ২০০ রান

সুযোগ পেলেই যেন রিভিউ নিয়েছে আফগানিস্তান। একটি উইকেট যে খুব দরকার থাকে। কিন্তু কোন রিভিউ কাজে লাগেনি। এমনকি ২টি রিভিউ শেষও হয়ে যায়। ৪৬ ওভারে বাংলাদেশ ২০০ রানও করে ফেলে। আফগানিস্তানের চেয়ে এক ওভার করে ২০০ রান করে বাংলাদেশ। জিততে তখন ২৪ বলে ১৬ রান লাগে। জয়ের একেবারে কাছে চলে যায় বাংলাদেশ।

বাংলাদেশকে জেতালেন আফিফ-মিরাজ জুটি

খেলার প্রথমেই নিশ্চিত হারের মুখেই পড়ে গিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে আফিফ ও মিরাজ মিলে দলকে জেতান। দুইজন মিলে সপ্তম উইকেটে রেকর্ড অবিচ্ছিন্ন ১৭৪ রানের জুটি গড়ে দলকে জেতান। ৪৫ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর থেকেই আফিফ ও মিরাজ মিলে উইকেট আকড়ে থেকে এগিয়ে যেতে থাকেন। আফিফ ১১৫ বলে ১১ চার ও ১ ছক্কায় অপরাজিত ৯৩ রান করেন। মিরাজ ১২০ বলে ৯ চারে অপরাজিত ৮১ রান করেন। শেষপর্যন্ত দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। বল হাতে ১০ ওভার বোলিং করে ৩ মেডেনসহ মাত্র ২৮ রান দিয়ে আফগানিস্তান ব্যাটসম্যানদের চাপে রাখেন মিরাজ। ব্যাট হাতেও করেন অপরাজিত ৮১ রান। ম্যাচ সেরা হন মিরাজ।

স্কোর ॥ আফগানিস্তান ইনিংস ২১৫/১০; ৪৯.১ ওভার; গুরবাজ ৭, ইবরাহিম ১৯, রহমত ৩৪, হাসমতুল্লাহ ২৮, নজিবুল্লাহ ৬৭, নবী ২০, নাইব ১৭, রশিদ ০, মুজিব ০, ইয়ামিন ৫, ফজল হক ০*; মুস্তাফিজ ৩/৩৫, শরিফুল ২/৩৮, সাকিব ২/৫০, তাসকিন ২/৫৫।

বাংলাদেশ ইনিংস ২১৯/৬; ৪৮.৫ ওভার (টার্গেট ২১৬ রান) তামিম ৮, লিটন ১, সাকিব ১০, মুশফিক ৩, রাব্বি ০, রিয়াদ ৮, আফিফ ৯৩*, মিরাজ ৮১*; ফারুকী ৪/৫৪।
ফল ॥ বাংলাদেশ ৪ উইকেটে জয়ী।

ম্যান অব দা ম্যাচ ॥ মেহেদি হাসান মিরাজ (বাংলাদেশ)।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com