বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

বাংলাদেশী ৩ পণ্যবাহী জাহাজ ছেড়ে দিয়েছে আরাকান আর্মি

বাংলাদেশী ৩ পণ্যবাহী জাহাজ ছেড়ে দিয়েছে আরাকান আর্মি

অনলাইন ডেস্ক:: মিয়ানমারে আটকে রাখা বাংলাদেশী তিনটি পণ্যবাহী জাহাজ তিন দিন পর ছেড়ে দিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

সোমবার (২০ জানুয়ারি) টেকনাফ স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এতেশামুল হক বাহাদুর এ তথ্য নিশ্চিত করেছেন।

মিয়ানমার থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদীর মোহনা থেকে বৃহস্পতিবার তিনটি কার্গো আটক করা হয়েছিল।

এতেশামুল হক বাহাদুর বলেছেন, পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তারা মিটিংয়ে বসেছেন।

তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার ও শুক্রবার দুটি করে মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে পণ্যবাহী চারটি কার্গো জাহাজ কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে আরাকান আর্মি আটক করে তাদের পণবন্দী করে। এরমধ্যে আরাকান আর্মির সমঝোতার ভিত্তিতে ছাড়পত্র নিয়ে শনিবার একটি কাঠবাহী কার্গো বন্দরে আসে। আজ সোমবার বাকি তিনটি ছেড়ে দেয়া হয়।

বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যাচ্ছে, কার্গো জাহাজগুলোতে ৫০ হাজার বস্তা শুঁটকি, সুপারি এবং কফিসহ বিভিন্ন পণ্য রয়েছে।

সূত্র : বিবিসি বাংলা

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com