বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

‘বসুন্ধরা কিংস এ্যারেনা’ নিজস্ব ঠিকানায় ইতিহাস গড়তে যাচ্ছে

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : বসুন্ধরা কিংস এ্যারেনার এই সবুজ মাঠ সবার নজরে পড়ছে আর দেখার মতো লাগছে, লাল ও সবুজ রংয়ে। ইতিহাস গড়তে যাচ্ছে ‘বসুন্ধরা কিংস এ্যারেনা’ বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে নিজেদের মাঠে খেলার ঈর্ষণীয় ইতিহাস লিখবে দলটি! চারিদিকে কাজ হচ্ছে। এখানে-সেখানে কাজ হচ্ছে। বলতে গেলে মহাযজ্ঞই চলছে। কংক্রিটের গ্যালারি। নয়নাভিরাম মাঠ। হোম অ্যান্ড অ্যাওয়ে দলগুলোর জন্য সুন্দর দু’টি ডাগআউট। স্টেডিয়ামে ভেতরে আর্সেনাল, বার্সেলোনার মতো দলগুলোর ড্রেসিং রুম। ম্যানেজারদের জন্যও তৈরী করা হয়েছে আলাদা কক্ষ।

বসুন্ধরা কিংসের এক সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কিংসের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার ভৌমিক, দফতর সম্পাদক মাহবুবুর রহমান তুহিন ও বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের প্রজেক্ট ইনচার্জ ইঞ্জিনিয়ার মোঃ আমানউল্লাহ। নতুন বাজার প্রধান সড়ক থেকে প্রায় আট কিলোমিটার দূরে তৈরীরত বসুন্ধরা কিংস এরেনায় গেলে পাওয়া যাবে আন্তর্জাতিক মানের ক্লাব স্টেডিয়ামের স্বাদ। সুদৃশ্য ফুটবল স্টেডিয়াম। যদিও স্টেডিয়ামের শতভাগ পূর্ণতা পেতে আরও কিছুদিন সময় লাগবে।

শুধু ফুটবল স্টেডিয়ামই নয়, প্রায় তিন হাজার এক জায়গার উপর ১৫ হাজার কোটি টাকা ব্যায়ে তৈরী করা হচ্ছে বসুন্ধরা কিংস এরেনা (স্পোর্টস কমপ্লেক্স)। যেখানে ফুটবলের পাশাপাশি ক্রিকেট, হকি, শুটিং, ভলিবল, হ্যান্ডবল, টেনিস, স্কোয়াশ, সুইমিং পুলসহ অনেক খেলার সুবিধা থাকছে এখানে। রয়েছে ওয়ার্টার পার্ক, কিডস জোনও। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘আমরা ফিফা ও এএফসির গাইডলাইন অনুযায়ী এই ফুটবল স্টেডিয়াম তৈরী করেছি। কয়েকদিনের মধ্যেই মাঠে আড়াই হাজার লাক্স বাল্বের ফ্লাড লাইটও যুক্ত হবে এখানে। আশাকরি দক্ষিণ এশিয়াতো বটেই, এশিয়ার অনেক ক্লাবেরই এমন স্টেডিয়াম নেই। আন্তর্জাতিক মানের একটি স্পোর্টস কমপ্লেক্স তৈরী করছে বসুন্ধরা।

প্রায় ৩০০ বিঘা জমিতে হবে। ২০১৯ সালে প্রকল্প শুরু হয়ে এ পর্যন্ত ৪০ শতাংশ কাজ শেষ হয়েছে কমপ্লেক্সের। তবে ১৪ হাজার ধারণক্ষমতা সম্পন্ন কিংস এ্যারেনার কাজ ৭০ শতাংশ শেষ হয়েছে। বর্তমানে গোল পোস্টের পেছনে মিডিয়া ট্রিবিউন, পরে দুই পোস্টের মাঝামাঝি স্থানে বসানো হবে।

পুলিশ এফসির বিপক্ষে বৃহস্পতিবার লিগের চতুর্থ রাউন্ড শুরু করবে কিংস। মাঠে নামতেই ইতিহাসে চিরদিনের জন্য ‘প্রথম’ হয়ে যাবে দলটি। কেবল নিজেদের মাঠ না থাকার কারণে ইতিহাসের এই পাতায় বয়সে, ঐতিহ্যে, ধারে-ভারে যোজন-যোজন এগিয়ে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব, আবাহনী লিমিটেডের মতো এমন অনেক ক্লাব কিংসের পেছনে পড়ে যাবে।

পুরো প্রকল্পের কাজ ২০২৪ সালের জুন মাসে কমপ্লেক্সের কাজ পুরোটা শেষ হবে এবং উন্মুক্ত করা হবে বসুন্ধরা কিংস এরেনা।’ তিনি যোগ করেন, ‘এই কমপ্লেক্সের মাধ্যমে বিশ্বের দরবারে দেশের পরিচিতি আরও বাড়বে বলে আমাদের বিশ্বাস।’ বসুন্ধরা কিংসের মেয়েরা সম্প্রতি বেশ কিছু সাফল্য বয়ে আনায় তাদের জন্য কমপ্লেক্সের আয়তন বাড়ানো হয়। ৫০ বিঘায় মেয়েদের দলের জন্য একটি স্টেডিয়াম থাকবে এবং বসুন্ধরা কিংসের প্লেয়ারদের থাকার জন্য এবং একটা একাডেমির করা হচ্ছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সাবেক প্রশাসক ও বসুন্ধরা কিংস ফুটবল মাঠের কারিগর মো. ইয়াহিয়া বলেন, ‘গত দুই বছর ধরে খুব যন্ত সহকারে এই মাঠ তৈরী করা হয়েছে। যে কোন আন্তর্জাতিক ম্যাচ এই মুহুর্তে মাঠে হতে পারে।’

“দেশের প্রথম দল হিসেবে নিজেদের মাঠে খেলবে কিংস, এটা আমাদের জন্য ভীষণ গর্বের। ২০১৯ সালে যখন আমরা এর কাজ শুরু করি, তখন থেকে একেকটা দিন কাজ এগিয়েছে এবং আমাদের ভেতর অন্যরকম অনুভূতি কাজ করেছে। এখন এই মাঠ পূর্ণতা পাওয়ার অপেক্ষায়। এই অনুভূতি অন্যরকম।”
প্রিমিয়ার ফুটবল লিগের চতুর্থ রাউন্ডের খেলা দিয়েই কাল বৃহস্পতিবার ১৭ ফেব্রুয়ারি উদ্বোধন হবে নিজস্ব এই নতুন ভেন্যুতে। শুরু হবে বসুন্ধরা কিংস এ্যারেনার যাত্রাও। বেলা তিনটায় স্বাগতিক বসুন্ধরার মুখোমুখি হবে পুলিশ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। সিলেট স্টেডিয়ামে বিকাল সাড়ে পাঁচটায় দিনের অন্য ম্যাচে মুখোমুখি হবে শেখ জামাল ও রহমতগঞ্জ।

আজকের খেলা ॥ প্রিমিয়ার ফুটবল লিগ বসুন্ধরা কিংস ও পুলিশ (বসুন্ধরা এরেনা, বেলা ৩টা)

সরাসরি টি স্পোর্টস ॥ শেখ জামাল ও রহমতগঞ্জ (সিলেট স্টেডিয়াম, বিকাল ৫টা ৩০)

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com