বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

বসুন্ধরা কিংসের এক ঐতিহাসিক ম্যাচে পুলিশকে উড়িয়ে দিল

স্পোর্টস রিপোর্টার, ই-কন্ঠ২৪ ডটকম : রাস্তার দুই পাশে বিভিন্ন রঙের বোর্ড। বসুন্ধরা কিংস এ্যারেনা-পুলিশ ফুটবল ক্লাব মধ্যে খেলা বেলা শুরু হয়। সরকারের স্বাস্থ্যবিধি উপেক্ষা করে অল্গ কিছু দর্শক আসন গেড়েছিল বসুন্ধরা কিংস এ্যারেনার গ্যালারিতে। বেশিরভাগ দর্শকের গায়ে ছিল লাল রঙের টি-শার্ট। নিজেদের মাঠে ঐতিহাসিক ম্যাচ। লাল-জার্সিওয়ালারা ম্যাচটি আরও রঙিন করেছিল নতুন স্টেডিয়ামের গ্যালারির একাংশ। খেলোয়াড়রা ম্যাচটি জয়ে রাঙিয়ে দিলো আরো।

প্রিমিয়ার ফুটবল লিগ বসুন্ধরা কিংস ফুটবল মাঠের তাদের প্রথম এই খেলার প্রতিপক্ষ হন পুলিশ বৃহস্পতিবার ১৭ ফেব্রুয়ারি নিজেদের মাঠে বসুন্ধরা কিংস ৩-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে। যে জয়ের নায়ক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ও দলটির অধিনায়ক রবসন দ্য সিলভা। দুই গোল উপহার দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন দি সিলভা রবিনিয়ো। অন্য গোলটি নাইজেরিয়ান থেকে বাংলাদেশি হয়ে যাওয়া এলিটা কিংসলের।

তারা নিজেদের আঙিনায় এভাবেই সবাইকে স্বাগত জানাল বসুন্ধরা কিংস। ম্যাচ শুরুর বাঁশি বাজতেই লেখা হয়ে গেল নতুন ইতিহাস, দেশের ফুটবলে প্রথম দল হিসেবে নিজেদের মাঠে খেলার কীর্তি গড়ল দলটি। ইতিহাস গড়া ম্যাচটি দারুণ জয়ে রাঙিয়ে রাখল অস্কার ব্রেুাসনের দল।

প্রিমিয়ার ফুটবল লিগের চতুর্থ রাউন্ডের খেলা দিয়েই বৃহস্পতিবার ১৭ ফেব্রুয়ারি উদ্বোধন হয় নতুন এই ভেন্যুর। শুরু হয় বসুন্ধরা কিংস এরেনার যাত্রাও। বেলা তিনটায় স্বাগতিক বসুন্ধরার মুখোমুখি হয় পুলিশ।

স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে হেরে লিগ শুরুর পর টানা তিন জয় পেল কিংস। হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে থাকা দলটির চার ম্যাচে পয়েন্ট ৯।

প্রথমার্ধ গোলশূন্য। ৬৫ মিনিট পর্যন্ত যখন গোলের দেখা নেই তখন কিছুটা নীরব কিংসের গ্যালারি। কপালে দু:শ্চিন্তার ভাঁজ-ঐতিহাসিক ম্যাচটিতে কোন অঘটনের শিকার হবে না তো? হয়নি। শেষ ২৪ মিনিটে তিন তিনটি গোল দিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা সহজ জয়ে রাঙিয়েছে তাদের ঐতিহাসিক ম্যাচটি।

পঞ্চদশ মিনিটে মোহাম্মদ ইব্রাহিমের ক্রসে তৌহিদুল আলম সবুজ বলের নাগাল পাওয়ার আগে জয়ন্ত ক্লিয়ার করেন। দানিলো অগাস্তো-জয়ন্তের জমাট রক্ষণে প্রথমার্ধে দুবারই চিড় ধরাতে পারে কিংস, কিন্তু এ সময় গোল মেলেনি।

৩৪তম মিনিটে মাশুক মিয়া জনির বক্সের বাইরে থেকে নেওয়া শট গোলকিপার মোহাম্মদ নেহাল তালুবন্দী করেন। ৩৯তম মিনিটে বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা রবিনিয়ো তিন জনকে কাটিয়ে বক্সের বাইরে থেকে শট নেন, বল ক্রসবার কাঁপিয়ে ফিরে আসে।

দ্বিতীয়ার্ধের শুরুতে সুমন রেজাকে তুলে এলিটা কিংসলে এবং সবুজের জায়গায় মাহাদী ইউসুফ খানকে নামান ব্রুসন। তাতে কিংসের খেলায় গতিও বাড়ে। পুলিশের রক্ষণও নড়বড়ে হতে থাকে একটু একটু করে।

৬৬তম মিনিটে গোলের উচ্ছ্বাসে নেচে ওঠে কিংসের গ্যালারি। ডান দিক দিয়ে আক্রমণে ওঠা মাহাদী বাইলাইনের একটু উপরে বল হারান ইসা ফয়সালের কাছে। দ্রুতই তা পূনরুদ্ধার করে বক্সে কাটব্যাক করেন রবিনিয়োর উদ্দেশে। নিখুঁত কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন তিনি।

৭৬ মিনিটে সতীর্থের ব্যাকপাস নিয়ন্ত্রণে নিতে পারেননি দানিলো অগাস্তো। একই সময়ে বক্সে ছুটে যান মাহাদীও। বল নিয়ন্ত্রণে নেওয়ার লড়াইয়ে অগাস্তোর হালকা স্পর্শে পড়ে যান তিনি; পেনাল্টির বাঁশি বাজান রেফারি আনিসুর রহমান সাগর। পুলিশের খেলোয়াড়রা সিদ্ধান্তে অসন্তোষ জানাতে থাকেন, কিন্তু নিজের সিদ্ধান্তে অটল থাকেন রেফারি।

শেষ দিকে প্রতি-আক্রমণে পুলিশ এফসির কফিনে তৃতীয় পেরেকটি ঠুকে দেয় কিংস। এবারও গোলের নেপথ্যের কারিগর মাহাদী। ২৫ বছর বয়সী এই উইঙ্গারের থ্রু বল ধরে বক্সে ঢুকে কোনাকুনি শটে নেহালকে পরাস্ত করেন কিংসলে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বাঁ দিক থেকে ইয়াসিন আরাফাতের আড়াআড়ি পাসে গোলমুখ থেকে টোকা দেন কিংসলে। তা আটকে ব্যবধান বাড়তে দেননি নেহাল।

চার ম্যাচে এ নিয়ে দ্বিতীয় হারের তেতো স্বাদ পেল পুলিশ এফসি। দলটির হতাশা আরও বাড়ে এহসানুর রহমান লাল কার্ড দেখায়। ৬২তম মিনিট পর্যন্ত খেলার পর এই ডিফেন্ডারকে তুলে নিয়েছিলেন পুলিশ এফসি কোচ। কিন্তু বেঞ্চে বসে পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ জানিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তিনি।

৪ ম্যাচে তৃতীয় জয়ে বসুন্ধরা কিংসের সংগ্রহ নয় পয়েন্ট। এ ম্যাচের পর কিংস ওঠে পয়েন্ট টেবিলের শীর্ষে। তবে সন্ধ্যায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব যদি রহমতগঞ্জকে হারিয়ে দেয় তাহলে শীর্ষস্থান হারাবে কিংস।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com