রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

শিরোনামঃ
ঢাকার দুই সিটিতে মেয়র পদে প্রার্থী দিল বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের প্রত্যয় নিয়ে শেষ হলো ৩০তম ইউএস ট্রেড শো মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়: ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ ঢাকা-রিয়াদ ও দাম্মাম রুটে ১৮০ ফ্লাইট বাতিল, আটকা ২৩ হাজার যাত্রী সাংবাদিক লিয়াকত হোসাইন লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষার উন্নয়নে বাংলাদেশকে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জাতীয় জাদুঘরে আলোচনা সভা জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগিতায় শিবরাম স্কুলের দুই শিক্ষার্থীর বাজিমাত

বলিউডে আসছেন অমিতাভের নাতি অগস্ত্য

বিনোদন ডেস্ক:: শ্রীদেবী কন্যা জাহ্নবী, চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা, শহিদের ভাই ঈশান সহ একাধিক তারকা পুত্র কন্যারা বলিউডে পা রাখছেন। তার সঙ্গে তাঁদের ঘিরে বাড়ছে দর্শকদের কৌতূহল। শোনা যাচ্ছে, এবার সেই রাস্তাতেই হাঁটতে চলেছেন অমিতাভ বচ্চনের নাতি তথা শ্বেতা বচ্চনের ছেলে অগস্ত্যা নন্দা। অমিতভের নাতি অগস্ত্যকে নিয়ে বেশ উচ্ছসিত মিডিয়াও।

জানা গেছে, অভিনেতা হিসাবে নয় বা কোনও ফিল্মের নায়ক হিসাবে নয়, অগস্ত্যর ইচ্ছে সে ফিল্মের পরিচালক হয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজেকে তুলে ধরবে। লাইম লাইট নিয়ে খুব একটা চিন্তিত নন অগস্ত্য। তিনি ইতিমধ্যেই অগস্ত্য একটি শর্ট ফিল্ম ও পরিচালনা করেছেন। যা বিভিন্ন জায়গায় বাহবা কুড়িয়েছে।

বচ্চন পরিবারের ঘনিষ্ঠদের দাবি, অগস্ত্য অমিতাভের খুবই পছন্দের মানুষ। নাতিকে বেশ আদরে রাখেন অমিতাভ। আর অমিতাভ নিজে চান অগস্ত্য পরিচালনায় নয়, বরং অভিনেতা হিসাবে নিজেকে তুলে ধরুক।

অগস্ত্য শুধু শর্ট ফিল্ম পরিচালনাই করেন না, তিনি খুবই ভালো একজন ফিল্ম লেখক, স্ক্রিপ্ট রাইটারও। আর নাতির গুণে মুগ্ধ হয়ে তাঁকে নিয়ে বেশ উচ্ছসিত জয়া বচ্চনও। তবে অগস্ত্য যদি নিজেকে পরিচালক হিসাবে প্রতিষ্ঠিত করেত পারেন, তাহলে এই প্রথম বচ্চন পরিবার থেকে কাউকে পরিচালনার দিকে মনোনিবেশ করতে দেখা যাবে।

এদিকে, নিজের জগতে মশগুল অগস্ত্য। কিছুদিন আগেই তাঁকে শাহরুখ খানের মেয়ে সুহানার সঙ্গে দেখা গিয়েছে একটি রোস্তোরাঁতে। সেই নিয়েও বেশ খানিকটা ঝামেলাও হয়েছে!

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com