বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
মুজিবুর রহমান বাবু, ই-কণ্ঠ২৪ ডটকম : অষ্টম বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ফাইনাল ম্যাচটি শুক্রবার ১৮ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল মুখোমুখি হয়। অষ্টম আসরে চ্যাম্পিয়ন হয়েছে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালে চরম প্রতিদ্বন্দ্বিতা, উত্তেজনার ম্যাচে শেষ বলে গিয়ে ফরচুন বরিশালকে ১ রানে হারিয়ে তৃতীয়বারের মতো বিপিএল চ্যাম্পিয়ন হয় বরিশাল। প্রায় ১১ হাজার দর্শক এসেছে। রানার আপ হয় সাকিব আল হাসানের বরিশাল। সুনীল নারাইনের ব্যাটিং (৫৭) ও বোলিং (২/১৫) নৈপুন্যে শিরোপা জিতে কুমিল্লা। ইতিহাস গড়ে। প্রথম কোন দল, এক ফ্র্যাঞ্চাইজির তত্বাবধানে তিনবার শিরোপা জিতে নেয়।
কুমিল্লা এরপরও ২০ ওভারে ৯ উইকেটে তোলে মাত্র ১৫১ রান। কুমিল্লার ছুড়ে দেওয়া ১৫২ রানের লক্ষ্যে শুরুতেই বিপদে পড়ে যায় বরিশাল। নারাইনের জবাবে বরিশালের সৈকত আলীও ঝড়ো অর্ধশতক হাঁকান। তিনি ৩৪ বলে ১১ চার, ১ ছক্কায় ৫৮ রানে ফিরে যাওয়ার পর অবশ্য বরিশালের ব্যাটিং বিপর্যয় ঘটে। ১০ ওভারে ২ উইকেটে ৮১ রান অবশ্য তুলে শিরোপা জয়ের লড়াইয়ে আছে তারা।
আর সৈকত আলী ব্যাটিং ঝড় তুলেন। ২৬ বলেই হাফসেঞ্চুরি করে ফেলেন সৈকত। ব্যাট হাতে নামার পর থেকেই বাউন্ডারি হাকাতে থাকেন। মুস্তাফিজুর রহমানের ১ ওভারেই ১৪ রান নিয়ে ফেলেন। মঈন আলীর প্রথম ওভারে ছক্ক-চার হাকিয়ে ১২ রান তুলেন। আবু হায়দার রনির প্রথম ওভারে টানা তিন বলে তিন চার হাকান। পাওয়ার প্লেতে ৫১ রান করে বরিশাল। ৩৪ বলে ১১ চার ও ১ ছক্কায় ৫৮ রান করে আউট হন সৈকত
সৈকত এবার বিপিএলে সব শেষ ম্যাচটি খেলেছিলেন ২৫ জানুয়ারি কুমিল্লার বিপক্ষেই। এরপর সাইড বেঞ্চেই পড়ে থাকেন। ফাইনালে সৈকতকে নিয়ে ঝুকি নেওয়া হয়। তাতেই ব্যাটিং তান্ডব দেখান তিনি। দল ৭৯ রানেও চলে যায়। এমন সময়ে স্পিনার তানভির ইসলামের বলে ছক্কা হাকাতে গিয়ে আউট হয়ে যান সৈকত। ৩৪ বলে ১১ চার ও ১ ছক্কায় ৫৮ রান করে আউট হন। কুমিল্লা স্বস্তি পায়। গেইলের সাথে দ্বিতীয় উইকেটে ৭৪ রানের জুটি গড়েন সৈকত। সৈকত যতক্ষন উইকেটে থাকেন, গেইল একটু ঝিমিয়েই থাকেন। সৈকত আউট হতেই প্রথম ছক্কা হাকান গেইল। ১০ ওভারে ৮১ রান করে বরিশাল।
তানভিরের তৃতীয় ওভারে টানা দুই বলে ছক্কা-চার হাকিয়ে রানের গতি বাড়াতে থাকেন গেইল। ১২তম ওভারে গিয়ে বরিশালের স্কোরে ১০০ রানও হয়। তবে পরের ওভারেই গেইল আউট হয়ে যান। দলের ১০৭ রানে গিয়ে ৩১ বলে ১ চার ও ২ ছক্কায় ৩৩ রান করে নারাইনের বলে এলবিডাবলিউ হন গেইল। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। ব্যাট হাতে দাড়িয়েও থাকেন। মাঠ ছাড়তেও চাননি। বড় ইনিংস খেলার আশা যে পূরন হলো না।
সাকিব ব্যাট হাতে নামেন, তানভিরের বোলিংয়ে পয়েন্টে মুস্তাফিজের অসাধারণ এক ক্যাচে দ্রুতই সাজঘরে ফিরেন। আম্পায়ার আউট দেননি। তবে থার্ড আম্পায়ার রিপ্লে দেখে সাকিবকে (৭) আউট দেন। ক্যাচটি দেখে মনে হচ্ছিল, মাটিতে ঘেষে গেছে বল। কিন্তু আউট হন সাকিব। বরিশালের হাতে থাকা ম্যাচ যেন কুমিল্লার দিকে ঝুকতে শুরু করে দেয়।
দলের ১১৭ রানে গিয়ে সাকিব আউটের পর নাজমুল হোসেন শান্ত ব্যাটিংয়ে নামেন। সোহান ও শান্ত মিলে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। রান ও বল যে সমান তালে চলতে থাকে। শান্ত নিজের অষ্টম বলে ছক্কা হাকান। তবে দলের ১৩৩ রানে গিয়ে নুরুল হাসান সোহান (১৪) রান আউট হয়ে যান।
নারাইন ব্যাট হাতে যেমন, বল হাতেও তুখোড় হয়ে যান। আর ১ রান স্কোরে যোগ হতেই ডোয়াইন ব্রাভোকে (১) এলবিডাবলিউ করে দিয়ে কুমিল্লাকে আশায় ভাসান নারাইন। খেলা জমে ওঠে। ফাইনাল ম্যাচ যেন ফাইনালের মতোই মনে হচ্ছে। তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠে।
শেষ ১২ বলে বরিশালের জিততে ১৬ রানের দরকার থাকে। মুস্তাফিজুর রহমান বল করতে এসে শান্তকে (১২) এলবিডাবলিউ করে দেন। ১৯তম ওভারে বল করতে এসে ১ উইকেট নেওয়াসহ ৬ রান দেন মুস্তাফিজ। শেষ ওভারে, ৬ বলে জিততে ১০ রান লাগে। শহিদুল ইসলাম বোলিং করতে আসেন। প্রথম বলে কোন রান দেন না শহিদুল। ৫ বলে জিততে ১০ রান লাগে। দ্বিতীয় বলে ১ রান হয়। ৪ বলে জিততে ৯ রান লাগে। তৃতীয় বলেও ১ রান হয়। ৩ বলে জিততে লাগে ৮ রান। এবার ওয়াইড হয়। ৩ বলে রান লাগে ৭। চতুর্থ বলে ২ রান হয়। ২ বলে জিততে লাগে ৫ রান। পঞ্চম বলে ২ রান হয়। তৌহিদের ক্যাচও মিস করেন তানভির। ১ বলে জিততে বরিশালের ৩ রান লাগে। ১ রান হয়। ১ রানে হেরে যায় বরিশাল। ৮ উইকেটে ২০ ওভারে ১৫০ রান করতে পারে বরিশাল।
সুনীল নারাইন ঝড়ের পর সপ্তম উইকেটে মঈন-রনির ৫৩ রানের জুটিতে ১৫১ রান করে কুমিল্লা
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করে সুনীল নারাইনের ব্যাটিং ঝড়ে ৯ উইকেট হারিয় ২০ ওভারে ১৫১ রান করে কুমিল্লা। নারাইন আবার ওপেনিংয় নেমে মারমুখি ব্যাটিং করেন। আগের ম্যাচেই বিপিএলের দ্রুততম হাফসেঞ্চুরি করেছেন। এবার ২১ বলেই হাফসেঞ্চুরি করে ফেলেন।
মুজিব জাদরানের প্রথম ওভারেই শেষ তিন বলে দুই ছক্কা ও এক চার হাকান। শফিকুল ইসলামের দ্বিতীয় ওভারেও দুই ছক্কা, এক চার হাকান। ২ ওভারেই ৩৬ রান করে ফেলে কুমিল্লা।

নারাইন আউট হতেই যেন রানের গতি দুর্বল হয় পড়ে। উইকেট পড়াও শুরু হয় যায়। দলের ৭৩ রানে গিয় মাহমুদুল হাসান জয় (৮) রান আউট হয় যান। দলের ৮৩ রানে গিয় ফাফ ডু প্লেসিসও (৪) সাজঘরে ফেরেন। ১০০ রান হওয়ার আগেই ইমরুল কায়সও (১২) টিকতে পারেননি। ১০ ওভারে ৯৪ রান করে কুমিল্লা। দেখতে দেখতে প্লেসিসকে আউটের পর আরিফুলকেও সাজঘরে পাঠান মুজিব জাদরান। ৬ উইকেট হারিয় ফেলে কুমিল্লা।
রানের গতি এতটাই কমে যায় যে ১১.৫ ওভারে গিয় ১০০ রান হয়। দলের ১০৫ রানে গিয় দুই রান নিতে গিয় আউট হওয়ার শঙ্কায় পড়ে যাওয়া ১০ রানে থাকা মঈন আলীকে রান আউট করার সুযোগ হাতছাড়া করেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। তা না হলে আরও একটি উইকেটের পতন ঘটে যেত।
আবু হায়দার রনি ব্যাট হাতে নেমে অসাধারণ খেলেন। একদিক আগলে রাখেন। আরেকদিকে মঈন আলীও ধীরে ধীরে এগিয় যেতে থাকেন। ৫.১ ওভারে নারাইন যে ছক্কা হাকানোর পর আউট হন, এরপর তো ১৭ ওভার পর্যন্ত কোন ছক্কাই দেখা যায়নি। এই সময় মাত্র ৩টি চারের মার দেখা যায়। ১৮তম ওভারের প্রথম বলে মঈন যে ছক্কা হাকান, শেষ বলে রনিও ছক্কা মারেন। ইনিংস শেষ হওয়ার ৫ বল বাকি থাকতে দলের ১৪৯ রানে ৩২ বলে ৩৮ রান করে মঈন রান আউট হয় যান। তবে আউট হওয়ার আগে প্রয়াজনের সময় রনির সাথে সপ্তম উইকেটে ৫৩ রানের জুটি গড়েন। স্কোরে ১ রান যোগ হতেই ১৯ রান করা রনিও সাজঘরে ফেরেন।
রনিকে আউটের পর পেসার শফিকুল ইসলাম আউট করে দেন শহিদুল ইসলামকেও। টানা দুই বলে দুই উইকেট নিয় হ্যাটট্রিকের আশা জাগান শফিকুল। তা হয়নি। কুমিল্লা ১৫১ রানের বেশি করতেও পারেনি। মুজিব জাদরান ও শফিকুল মিলে ২টি করে উইকেট শিকার করে নেন। কুমিল্লার নারাইন, মঈন, রনি ও ইমরুলই (১২) শুধু দুই অংকের ঘরে পৌছাতে পারেন। যেখানে নারাইন ঝড়ে প্রথম ২৫ বলেই ৫০ রান হয় যায়, সেখানে শেষ ৯৫ বলে ১০১ রান হয়।
শেষ বলের পর জয় নিশ্চিত হতেই কুমিল্লার ক্রিকেটাররা মেতে ওঠে , দিগ্বিদিক ছুটোছুটি আর খ্যাপাটে উল্লাসে। পুরো মাঠ প্রদক্ষিণ করে তারা উদযাপন করে স্মরণীয় জয়।
নারাইন আউট হতেই যে রানের গতি কমে, মঈন-রনি মিলে শেষে হাল না ধরলে ১৫০ রানের উপরে যাওয়া সম্ভবই হতো না।
সংক্ষিপ্ত স্কোর: কুমিল্লা ভিক্টোরিয়ান্স ॥ ২০ ওভারে ১৫১/৯ (নারাইন ৫৭, লিটন ৪, মাহমুদুল ৮, দু প্লেসি ৪, ইমরুল ১২, মইন ৩৮, আরিফুল ০, আবু হায়দার ১৯, শহিদুল ০, তানভির ০*, মুস্তাফিজ ০*; মুজিব ৪-০-২৭-২, শফিকুল ৪-০-৩১-২, সাকিব ৪-০-৩০-১, ব্রাভো ৪-০-২৬-১, মেহেদি রানা ৪-০-৩৪-১)।
ফরচুন বরিশাল ॥ ২০ ওভারে ১৫০/৮ (মুনিম ০ গেইল ৩৩, সৈকত ৫৮, সোহান , সাকিব ৭, শান্ত ১৪, ব্রাভো ১, হৃদয় ৯*, মুজিব ৪; মুস্তাফিজ ৪-০-৩১-১, শহিদুল ৪-০-৩৬-১, নারাইন ৪-০-১৫-২, মইন ৩-০-২৮-০, আবু হায়দার ১-০-১৪-০, তানভির ৪-০-২৫-২)।
ফল : কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১ রানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ : সুনীল নারাইন কুমিল্লা ভিক্টোরিয়ান্স)।