শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ডটকম : করোনাভাইরাস দেখতে দেখতে ১১টি মাস পার হয়ে গেছে। করোনাভাইরাসের প্রভাবে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ২০২০ শুরু করতে পারেনি, তাই দীর্ঘদিন পর অবশেষে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় আসর বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে এই গেমসটির নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ২০২০’। দেশের ২৯ ভেন্যুতে ৫ হাজার ৩০০ অ্যাথলেট নিয়ে আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস। ২০১৩ সালে সর্বশেষ এই প্রতিযোগিতা হয়েছিল। চার বছর পরপর গেমস আয়োজনের কথা থাকলেও সেটা নিয়মিত করতে পারেনি দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক সংস্থা বিওএ। এবারের গেমস আয়োজনে বাজেট ধরা হয়েছিল ৩৮ কোটি টাকা। কিন্তু শেষ পর্যন্ত তা কমিয়ে ২০ কোটি টাকা করা হয়েছে। যদিও সরকার থেকে ১৫ কোটি টাকা পাচ্ছে বিওএ। এরপরও বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস সফলভাবে আয়োজন করতে বদ্ধপরিকর দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক সংস্থা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী বৃহস্পতিবার ভার্চুয়ালি প্রতিযোগিতার শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ এপ্রিল শেষ হবে প্রতিযোগিতাটি। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) ২৮ মার্চ রবিবার প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা।
বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস শুর হওয়ার কথা ছিল গত বছর এপ্রিলে কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তা স্থগিত করে দেওয়া হয়। ২০২১ সালে আয়োজন হলেও প্রতিযোগিতার নামের সঙ্গে ‘২০২০’-ই রাখা হচ্ছে বলে জানালেন বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
“গেমস শুরুর আগে এটা আগেই মাথায় নিয়েছি। কোভিড-১৯ কিভাবে প্রতিরোধ করব। কমিটিতে যারা সদস্য আছে, সশস্ত্র বাহিনী, বিভিন্ন হাসপাতাল, কুর্মিটোলা গলফ ও বিভাগীয় শহরের সিভিল সার্জনদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। তারা ভেন্যুতে থাকবেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।” হঠাৎ করেই দেশের করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হয়েছে। বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। তবে শাহেদ রেজা জানালেন ভেন্যুগুলোতে অ্যাথলেট ও কর্মকর্তাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখার কথা।
গেমসের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ জানালেন, ভেন্যুগুলোতে তিন ধাপের সুরক্ষা ব্যবস্থা রাখা হবে অ্যাথলেট ও গেমস সংশ্লিষ্টদের জন্য।
বৃহৎ এই ক্রীড়াযজ্ঞ দেশের সাতটি জেলার ২৯ ভেন্যুতে অনুষ্ঠিত হবেম আপনারা জানেন যে ২০২০ সালে ০৫ মার্চ তারিখে এই গেমসের লোগো ও মাসকট বিওএ কর্তৃক উন্মোচিত হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সর্ববৃহৎ এ ক্রীড়া উৎসবে ৩১টি খেলায় ৫৩০০ জন ক্রীড়াবিদ ৩৭৮টি ইভেন্টে ১২৭১টি পদকের জন্য গতি,শক্তি, দৈর্ঘ্য অতিক্রমের প্রতিদ্বন্দিতায় অংশ নেবেন। গেমস অনুষ্ঠিত হবে ১ থেকে ১০ এপ্রিল ২০২১। ১ এপ্রিল গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও তার আগেই মাঠে গড়িয়েছে নারী ক্রিকেট ও পুরুষ ফুটবল এবং পুরুষ ফুটবল দলের খেলা গতকাল কুমিল্লায় শুরু হয়েছে।
“ধরুন, একটা ভেন্যুতে ৫০ জন অ্যাথলেট আসছে। এদের কারো উপসর্গ দেখা গেলো তাকে আইসোলেট করা হচ্ছে। তিনটা স্টেজে ব্যবস্থা নিব। কোভিড পজিটিভ হলে সরাসরি আইসোলেট করব, হাসপাতালে নিয়ে যাব। আক্রান্ত নয়, কিন্ত উপস্বর্গ আছে, সেক্ষেত্রে তাকে অন্য কোথাও আবাসনের ব্যবস্থা করব। থার্মাল চেকিং ও টেম্পারেচার টেস্ট করব, তাৎক্ষণিভাবে সবাইকে তো টেস্ট করা সম্ভব হবে না।” খেলোয়াড়দের নিরাপত্তার প্রয়োজনে গেমস চলাকালীন সময়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও এর আশপাশের ভেন্যুগুলোতে জনসমাগম এবং রাস্তায় থাকা অস্থায়ী দোকানপাট বন্ধ রাখার উদ্যোগও নেয়া হয়েছে বলে জানান বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
গেমসের বিস্তারিত জানাতে বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন (বিওএ) ২৮ মার্চ রবিবার সংবাদ সম্মেলন করে। ইতোমধ্যে এনএসসিকে চিঠি দিয়েছি। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গেও কথা হয়েছে। তিনি আমাদের আশ্বস্ত করেছেন খেলা চলাকালীন দোকানপাঠ সব বন্ধ রাখার ব্যাপারে। দর্শকদের তো আর কোভিড টেস্ট করা সম্ভব হবে না। তাদের টেম্পারেচার টেস্ট, দুরত্ব মেনে বসার ব্যবস্থাা করা হবে।” প্রতিকূল পরিস্থিতিতে গেমস আয়োজনের লক্ষ্য নিয়ে বশির আহমেদ জানালেন চ্যাম্পিয়ন খেলোয়াড় তৈরি করার কথা।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন স্টিয়ারিং কমিটির কো-চেয়ারম্যান আসাদুজ্জামান কোহিনুর, সদস্য সচিব আশিকুর রহমান মিকু এবং মিডিয়া এন্ড পাবলিসিটি কমিটির সদস্য সচিব জনাব কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল।