শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস শুরু গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে মশাল পৌঁছেছে ঢাকায়

ক্রীড়াবিদদের কাছ থেকে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের মশাল গ্রহণ করছেন যুব ও ক্রীড়াপ্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা

মুজিবুর রহমান, ই-কণ্ঠ২৪ডটকম : বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস শুরু দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আনুষ্ঠানিকভাবে দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় আসর। বৃহৎ এই ক্রীড়াযজ্ঞ দেশের সাতটি জেলার ২৯ ভেন্যুতে অনুষ্ঠিত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সর্ববৃহৎ এ ক্রীড়া উৎসবে ৩১টি খেলায় ৫৩০০ জন ক্রীড়াবিদ ৩৭৮টি ইভেন্টে ১২৭১টি পদকের জন্য গতি, শক্তি, দৈর্ঘ্য অতিক্রমের প্রতিদ্বন্দিতায় অংশ নেবেন। এবারের আসরে ৩৭৮টি করে স্বর্ণ ও রৌপ্য এবং ৫১৫টি ব্রোঞ্জপদক রয়েছে সেরা ক্রীড়াবিদদের জন্য।

গেমস শেষ হবে আগামী ১০ এপ্রিল। “ধরুন, একটা ভেন্যুতে ৫০ জন অ্যাথলেট আসছে। এদের কারো উপসর্গ দেখা গেলো তাকে আইসোলেট করা হচ্ছে। তিনটা স্টেজে ব্যবস্থা নিবেন। এই গেমস গত বছরের এপ্রিলে হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস কারনে দেখতে দেখতে ১১টি মাস পার হয়ে গেছে। তাই করোনাভাইরাসের প্রভাবে এক বছর পিছিয়ে যায় গেমস। এবারের গেমস আয়োজনের বাজেট ২০ কোটি টাকা। আজ গেমসের আনুষ্ঠানিক উদ্বোধনের দিনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মশাল প্রজ্বলন করবেন গলফার সিদ্দিকুর রহমান ও সাঁতারু মাহফুজা খাতুন শিলা। গেমসের মশাল প্রজ্বলিত হয় বুধবার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বেলা ১১টায় মশাল প্রজ্বলন করেন বিওএর সভাপতি ও সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত নবম বাংলাদেশ গেমস আয়োজনে সংশ্লিষ্ঠ সকলের সহযোগিতা চেয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। ৩১ মার্চ বুধবার বিকেলে বিওএ ভবনে গেমস মশাল গ্রহণ করেন বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। পরবর্তীতে তিনি মশাল হস্তান্তর করেন যুুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের হাতে। প্রতিমন্ত্রী মশাল তুলে দেন শ্যূটার শারমিন আক্তার রতœা ও বক্সার জুয়েল আহমেদ জনির হাতে।

টুঙ্গিপাড়া থেকে মশাল প্রথমে আসে বিওএর কার্যালয়ে। সেখান থেকে গেমসের প্রধান ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আনা হয়। ১০টি ভাগে ভাগ হয়ে মশাল বহন করেন ২০ ক্রীড়াবিদ।
মশাল হস্তান্তরের পর প্রতিমন্ত্রী গেমসের মুল ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেন। সেখানে তিনি গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতির খোঁজ-খবর নেন। কাজের অগ্রগতিতে প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি জাতির জনকের নামে আয়োজিত এ গেমস সফলভাবে আয়োজনে সংশ্লিষ্ঠ সকলের সহযোগিতা কামনা করেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীকে যথাযোগ্য মর্যাদায় পালন করা উপলক্ষ্যে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসকে আমরা আয়োজন করতে যাাচ্ছি। এ গেমস আয়োজনে আমরা সকলের সহযোগিতা কামনা করছি।’
প্রতিমন্ত্রী যোগ করেন, ‘আপনারা অবগত আছেন যে, এই গেমস গত বছর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কোভিড পরিস্থিতির কারণে আমরা করতে পারিনি। এখনো কোভিড পরিস্থিতি স্বাভাবিক হয়নি। তারপরও আমরা আটটি বিভাগে আয়োজন করছি। খেলোয়াড়রা এক সঙ্গে থাকলে পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা খেলাকে দেশব্যাপী ছড়িয়ে দিয়েছি।’

প্রতিমন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ও সহসভাপতি শেখ বশির আহমেদ মামুনসহ অন্যান্যরা। ১ এপ্রিল বৃহস্পতিবার ভার্চুয়ালি গেমসের উদ্ধোধন করবেন জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রথম ব্যক্তিগত সোনা নৌবাহিনীর ইমতিয়াজের

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন বৃহস্পতিবার। তবে এর আগেই কিছু ডিসিপ্লিনের খেলা শুরু হয়ে গেছে। প্রথম ব্যক্তিগত ইভেন্টে সোনার পদক জিতেছেন ফেন্সিংয়ের মোঃ ইমতিয়াজ।
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ার্মে বুধবার ফেন্সিংয়ের ইপি ইভেন্টে বাংলাদেশ আনসার ও ভিডিপির সাগর খানকে হারিয়ে সেরা হন ইমতিয়াজ। দুটি বোঞ্জপদক পেয়েছেন আনসারের শরিফুল ইসলাম ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আবদুর রহিম।
প্রতিযোগিতার প্রথম সোনা জয়ের পর ইমতিয়াজের দৃষ্টি এখন টোকিও অলিম্পিকের বাছাইয়ে।
“বাংলাদেশ গেমসে সোনা জিততে পেরে আমি গর্বিত। সামনেই টোকিও অলিম্পিকের বাছাইপর্ব হবে উজবেকিস্তানে। ফেডারেশন পাঠালে, আমি সেখানে যেতে চাই।”গেমসের প্রথম দলীয় সোনার পদকের নিষ্পত্তি হয় নারী ক্রিকেটে। বাংলাদেশ সবুজ দলকে হারিয়ে সেরা হয়েছিল বাংলাদেশ নীল দল।

 

 

 

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com