শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে পরপর তিন জয়ে বাংলাদেশ ফাইনালে

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ডটকম : বঙ্গবন্ধু কাপ জাতীয় ভলিবল স্টেডিয়ামে ৩০ মার্চ মঙ্গলবার নেপালের বিপক্ষে ৩৫-২০ পয়েন্টে জিতেছে বাংলাদেশ। প্রথমার্ধে ২৪-৮ পয়েন্টে এগিয়ে ছিল স্বাগতিকরা। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে নেপালকে হারিয়ে টানা তিন জয় কুড়িয়ে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। নেপাল বাংলাদেশের কাছে পাত্তাই পেলো না। বাংলাদেশ দল এই জয়ে পয়েন্ট টেবিলের সবার ওপরে থাকায় এক ম্যাচ হাতে রেখে ফাইনালে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে জয়ের ধারা ধরে রেখেছে বাংলাদেশ দল। ৩০ মার্চ মঙ্গলবার অপর ম্যাচে কেনিয়া ৫২-১৯ পয়েন্টে হারায় পোল্যান্ডকে। এর আগে ২৯ মার্চ সোমবারের খেলায় বাংলাদেশ ৩২-২৯ পয়েন্টে কেনিয়াকে হারায়। নেপাল না আসায় ফিক্সচারে পরিবর্তন আসে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে। ফলে কেনিয়ার সঙ্গে বাংলাদেশকে লড়তে হয় ম্যাটে। রবিবার নিজেদের প্রথম খেলায় বাংলাদেশ ৩টি লোনাসহ ৪০-২২ পয়েন্টে হারিয়েছিল পোল্যান্ডকে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে হওয়া বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে অংশ নিচ্ছে মোট ৫টি দল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com