বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা আন্তর্জাতিক ভলিবলের লোগো ও ট্রফি উন্মোচন

স্পোর্টস রিপোর্টার, ই-কন্ঠ২৪ ডটকম : মিরপুরের শহীদ ইনডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন পুরুষ এবং নারী ভলিবল চ্যালেঞ্জ কাপ। আন্তর্জাতিক ভলিবল উৎসবের অপেক্ষায় বাংলাদেশ দুই বছর পর আবারও। ‘উড়ন্ত বলের দুরন্ত খেলা ভলিবল। আমরা ধীরে ধীরে ভলিবলকে তৃনমূল পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। যার প্রেক্ষিতে দেশের সবগুলো জেলা ও স্কুলে ভলিবল খেলাকে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছি।
এবার আমরা দু’টি আন্তর্জাতিক টুর্নামেন্ট একসঙ্গে আয়োজন করছি’, মঙ্গলবার ঢাকা উত্তর সিটি করপোরেশন কার্যালয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন পুরুষ ও নারী ভলিবল টুর্নামেন্টের ট্রফি ও লোগো উম্মোচন অনুষ্ঠানে কথাগুলো বলেন উত্তর সিটি করপোরেশনের মেয়র ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম। তিনি যোগ করেন, ‘এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৪টি ওয়ার্ডে শুক্রবার থেকে শুরু হ”েছ ক্রিকেট, ফুটবল ও ভলিবল টুর্নামেন্টের খেলা। আগামীতে ভলিবল প্রিমিয়ার লিগ (ভিপিএল) আয়োজনের চেষ্টাও করছি আমরা।’
এ সময় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মো. ইউনুস, ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, পৃষ্ঠপোষক ওয়ালটনের এফএম ইকবাল বিন আনোয়ার, ইলেক্ট্রা মোবাইলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোজাম্মেল হোসেন, লোটোর কর্মকর্তা কাজী জামিল ইসলাম, হাবিবুল্লাহ ডন এবং এশিয়ান ভলিবল কনফেডারেশনের টেকনিক্যাল ডেলিগেট মাসুদ ইয়াজদান পানাহ উপ¯ি’ত ছিলেন।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেন, ‘দেশের ক্রীড়াঙ্গণকে আরও গতিশীল করবো আমরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার কথা হয়েছে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া আন্তর্জাতিক অঙ্গণ থেকে ভাল ফল বয়ে আনা যাবে না। উনি আমাদের সেই আশ্বাস দিয়েছেন। তাছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম আমাদের পৃষ্ঠপোষকদের কর মওকুফ করবেন বলেও আমরা আশাকরি।’ অবশ্য এতে সায় দিয়ে মেয়র উত্তর সিটি কর্পোরেশনে বিজ্ঞাপনে কর মওকুফের কথাও বলেন। ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মো. ইউনুস বলেন, ‘এই প্রথম আমরা এক সঙ্গে দু’টি টুর্নামেন্ট (বঙ্গবন্ধু ও বঙ্গমাতার নামে) আয়োজন করছি।

আমরা ভলিবল ফেডারেশনের কর্মকর্তারা একটি টিম হিসেবে কাজ করছি। যাতে খেলার মাধ্যমে বিশ্বের কাছে দেশকে আরও পরিচিত করে তোলা যায়।’ টুর্নামেন্টের পুরুষ বিভাগে পাঁচটি ও মেয়েদের বিভাগে ছয়টি দল অংশ নি”েছ। পুরুষ বিভাগে উজবেকিস্তান, শ্রীলংকা, মালদ্বীপ, নেপাল ও স্বাগতিক বাংলাদেশ এবং মেয়েদের বিভাগে নেপাল, শ্রীলংকা, কিরগিজস্তান, উজবেকিস্তান, মালদ্বীপ ও স্বাগতিক বাংলাদেশ খেলবে। সবগুলো খেলাই মিরপুরের শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ২০১৫ সাল থেকে ভলিবলের আন্তর্জাতিক এ টুর্নামেন্টটি আয়োজন করে আসছে। ২০১৬ সালে ছেলেদের ইভেন্টে চ্যাম্পিয়নও হয়েছিল লাল-সবুজের দলটি। ২০১৮ সালে হয়েছিল রানার্সআপ। ২০১৯ সালে শুধু মেয়েদের টুর্নামেন্ট হয়েছিল ঢাকায়। এবার একসঙ্গে ছেলেমেয়ের টুর্নামেন্টে শিরোপা জেতা বাংলাদেশের জন্য অনেক কঠিন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com