বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন

বঙ্গবন্ধু আর এ ট্রেডার্স ফেডারেশন কাপ ভলিবল শুরু রবিবার

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : ৫ দিনব্যাপী বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং আর.এ.ট্রেডার্স ও এসেট গ্রুপের পৃষ্ঠপোষকতায় “বঙ্গবন্ধু আর.এ.ট্রেডার্স ফেডারেশন কাপ ভলিবল প্রতিযোগিতা পাওয়ার্ড বাই “এসেট গ্রুপ” পুরুষ বিভাগে ১৭-২১ অক্টোবর পর্যন্ত পল্টনস্থ শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
১৪ অক্টোবর বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের কনফারেন্স রুমে টুর্নামেন্ট উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আর এ ট্রেডাস ও এসেট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আঃ লতিফ সরকার, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, যুগ্ম সম্পাদক-২ মোঃ আজিজুর রহমানসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এছাড়া আরো অনেকেই উপস্থিত ছিলেন।

আগামী ১৭ অক্টোবর রবিবার দুপুর ২.৩০ মিনিটে নবনির্মিত শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়াম ও বঙ্গবন্ধু আর এ ট্রেডার্স ফেডারেশন কাপ ভলিবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম।
এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ সেনা বাহিনী, বাংলাদেশ নৌ বাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, তিতাস ক্লাব ও বিকেএসপি অংশগ্রহণ করছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com