বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : করোনাভাইরাসের প্রভাবে গত বছর ‘ইউনেক্স-সানরাইজ আন্তর্জাতিক চ্যালেঞ্জ ব্যাটমিন্টন টুনামেন্ট থেকে দূরে ছিল বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় ‘ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ২০২১। ‘ইউনেক্স-সানরাইজ জুনিয়র ইন্টারন্যাশনাল সিরিজ শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর বুধবার থেকে ১০ ডিসেম্বর বাংলাদেশ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন সিরিজ শহিদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে সাতটি দেশ অংশ নেবে। স্বাগতিক বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও জাম্বিয়া অংশ নেবে। বাংলাদেশের মোট ১৫ জন খেলোয়াড় অংশ নেবেন।
টুনামেন্ট উপলক্ষে রবিবার ২৮ ডিসেম্বর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি, এসব তথ্য জানান, কমিশনার (সিনিয়র সচিব) ড. আবদুল মালেক। এ প্রসঙ্গে ফেডারেশনের সভাপতি ড. আবদুল মালেক বলেন আমাগী ১ ডিসেম্বর বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা এই আন্তর্জাতিক টুনামেন্ট জাতির পিতার স্মৃতির উদেশ্যে উপসর্গ করিছি।
এবারের আসরে মোট প্রতিযোগীর সংখ্যা ৩৩৭ জন। বাংলাদেশ থেকে ১৮ জন পুরুষ ও ১০ জন মহিলা শাটলার অংশ গ্রহণ করবে। টুর্নামেন্টের মোট ব্যয় ধরা হয়েছে ৫৩ লক্ষ টাকা।
সভাপতি আরো জানান, ‘ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ-২০২১ এ ১৫ হাজার ইউএস ডলার এবং ‘ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ জুনিয়র ইন্টারন্যাশনাল সিরিজ-২০২১’ এ ৫ হাজার ইউএস ডলার প্রাইজ মানি দেয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি কে এম শহিদুল্লাহ, ফয়সাল হায়দার, সাধারণ সম্পাদক মো. কবিরুল ইসলাম শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল এবং মিডিয়া কমিটির শাহ্ জালাল মুকুল, কর্মকর্তা রাজু প্রমুখ।
আগামী ১ ডিসেম্বর বেলা ১১টায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এম.পি।