শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ফেনীতে গভীর রাতে আগুনে পুড়ে ঘুমন্ত ২ ভাইয়ের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি:: ফেনীতে গভীর রাতে বাবা-মায়ের চোখের সামনে আগুনে পুড়ে ঘুমন্ত দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের মধ্যম বিরিঞ্চি ফকির বাড়ির রনি হোসেনের বাসায় এ আগুন লাগে।

নিহত মাইদুল ইসলাম শাহাদাত (১৩) সপ্তম শ্রেণি এবং রাহাদুল ইসলাম গোলাপ (৭) দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

নিহতদের পিতা রনি দাবি করেন, তার দুই ছেলেকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে।

স্থানীয়রা জানান, আগুন লাগার পর নিহত দুই ভাই চিৎকার শুরু করে। আগুন নেভাতে এসে দেখা যায়, ঘরটির প্রধান দরজা বাইরে থেকে রশি দিয়ে বাঁধা। এতে ধারণা করা হচ্ছে, হত্যার উদ্দেশে দুর্বৃত্তরা আগুন লাগিয়েছে। এ সময় দুই সন্তানকে চোখের সামনেই আগুনে পুড়তে দেখেন বাবা-মাসহ প্রতিবেশীরা।

নিহতের বাবা জানান, ঘরের একটি কক্ষে দুই ছেলে থাকত। সেই কক্ষেই আগুন লাগে। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে বড় ছেলে শাহাদাতের দগ্ধ লাশ খাটের ওপর পাওয়া যায়। ছোট ছেলে গোলাপকে খাটের নিচ থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

নিহত দুই শিশুর বাবা রনি ও মা পলি দাবি করেন, কয়েক দিন আগে পারিবারিক কবরস্থানে অনুমতি ছাড়া প্রতিবেশী জনি এবং আনোয়ার তাদের এক স্বজনের লাশ দাফন করতে গেলে আমাদের কথা কাটাকাটি হয়। এরপর থেকেই আমাদের দেখে নেয়ার হুমকি দেয় তারা। তারা এই আগুন লাগিয়েছে।

ফেনী মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বুধবার সকালে জানান, লাশগুলো ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগের বিষয়ে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

সূত্র : বাসস

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com