বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
মুজিবুর রহমান বাবু, ই-কন্ঠ২৪ ডটকম : রবিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ফাইনালে ২-১ রহমতগঞ্জকে হারিয়ে গোলে জিতে য়ায় আবাহনী। ১২তম ট্রফি জিতে তারা মোহামেডানকে পেছনে ফেললো আরো এক ধাপ। শুরুর দিকে আবাহনীকে চেপে ধরল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। কিন্তু ফেডারেশন কাপের রেকর্ড শিরোপা জয়ের অভিজ্ঞতায় ঋদ্ধ আকাশী-নীলরা গুছিয়ে উঠল একটু একটু করে। মাঝপথে ম্যাচের নিয়ন্ত্রণও পেয়ে যায় তারা। ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেওয়া রহমতগঞ্জের বিপক্ষে মধুর প্রতিশোধ নিয়ে মুকুট পুনরুদ্ধার করল মারিও লেমোসের দল। দেনিয়েল কলিনদ্রেস সোলেরার গোলে তারা এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান রাকিব হোসেন। রহমতগঞ্জের একমাত্র গোলটি করেন ফিলিপ আজাহ।
মৌসুমে টানা দুটি শিরোপা জিতল আবাহনী। বসুন্ধরা কিংসকে হারিয়ে স্বাধীনতা কাপ জিতে মৌসুম শুরু করেছিল তারা। চোটের কারণে দুই ব্রাজিলিয়ান রাফায়েল অগাস্তো সান্তোস দি সিলভা ও দোরিয়েলতন গোমেস রদ্রিগেসের অনুপস্থিতি প্রথম দিনে বেশ ভোগাল আবাহনীকে। শুরু থেকে উজ্জীবিত ফুটবলের পসরা মেলল রহমতগঞ্জ। দ্বাদশ মিনিটে প্রথম ভালো আক্রমণে ওঠে রহমতগঞ্জ। খন্দকার আশরাফুল ইসলামের বাড়ানো পাস নিয়ন্ত্রণে নেওয়া সানডে চিজোবাকে আটকাতে গোলরক্ষক শহিদুল আলম সোহেল পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন। একটু তাড়াহুড়ো করে নেওয়া নাইজেরিয়ান ফরোয়ার্ডের শট যায় পোস্টের বাইরে দিয়ে।
২৮ মিনিটে নাবিব নেওয়াজ জীবন রহমতগঞ্জের গোলরক্ষককে একা পেয়েছিলেন। কিন্তু যে শট তিনি নিলেন তা চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। ৩৬ মিনিটে কিরণের কর্নার থেকে এনামুলের হেড অল্পের জন্য বাইরে না গেলে রহমতগঞ্জ এগিয়ে যেতে পারতো। ৩৫তম মিনিটে রহমতগঞ্জ অধিনায়ক মাহমুদুল হাসান কিরণের কর্নারে এনামুল ইসলাম গাজীর ব্যাক হেড দুরের পোস্টের খানিকটা উপর দিয়ে চলে যায়। ৪৫তম মিনিটে আরেকটি ভালো সুযোগ নষ্ট করেন চিজোবা। দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে বক্সের সামনে থেকে তার জোরাল শট পোস্ট ঘেঁষে বাইরে যায়।
প্রথমার্ধের ইনজুরি সময়ে রাকিবের পাস থেকে বক্সে মাথায় বল পেয়ে বাঁ পায়ের গড়ানো শটে গোল করেন কলিন্দ্রেস। ৬৪ মিনিটে নুরুল নাইম ফয়সালের শট রহমতগঞ্জের গোলরক্ষক রকিবুল হাসান তুষার ফিস্ট করলে বল পেয়ে যান রাকিব। কোনো ভুল করেননি তিনি, ঠান্ডামাথায় প্লেসিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন রাকিব। দ্বিতীয়ার্ধে আবাহনীর খেলায় গতি বাড়ে। ৪৯তম মিনিটে বক্সের কোণা থেকে কলিনদ্রেসের কোনাকুনি ভলি দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যায়। দুই মিনিট পর এই ফরোয়ার্ডের আরেকটি শট অল্পের জন্য উড়ে যায় ক্রসবারের উপর দিয়ে। ৬৪তম মিনিটে পায়ের কারিকুরিতে এক ডিফেন্ডারকে বোকা বানিয়ে দূরপাল্লার শট নেন নুরুল নাইম ফয়সাল। তুষার ফিস্ট করে ফেরানোর পর বল বক্সেই পেয়ে যান রাকিব। দুই টোকায় একটু এগিয়ে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরোয়ার্ড।
৬ মিনিট পর ঘুরে দাঁড়ায় রহমতগঞ্জ। শাহরিয়ার বাপ্পীর দুই ডিফেন্ডারের ফাঁক গলে বাড়ানো থ্রু পাস ধরে ডিফেন্ডার মামুন মিয়াকে কাটানোর পর ঝাঁপিয়ে পড়া গোলরক্ষক শহিদুলের বাধা পেরিয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন আজাহ।
বহু চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি রহমতগঞ্জ। আবাহনী ২-১ ব্যবধানটা ধরে মৌসুমের দ্বিতীয় ট্রফি নিয়ে ঘরে ফিরেছে। স্বাধীনতা কাপেও চ্যাম্পিয়ন হয়েছে আকাশী-নীলরা।