বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

ফাইনালে জাপান ও কোরিয়া মুখোমুখি বুধবার

মুজিবুর রহমান বাবু, ই-কণ্ঠ২৪ ডটকম : বুধবার সন্ধ্যা ৬টায় ফাইনালে মুখোমুখি হবে জাপান ও দক্ষিণ কোরিয়া। রাজধানীর মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে মঙ্গলবার ২১ ডিসেম্বর অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম সেমিফাইনালে দক্ষিণ কোরিয়া ৬-৫ গোলে হারিয়েছে পাকিস্তানকে। পাকিস্তানকে প্রথম সেমিফাইনালে হারানো দক্ষিণ কোরিয়া আগে কখনো ফাইনালমঞ্চে উঠেনি। টুর্নামেন্টের ঢাকার আসর উপহার দিচ্ছে নতুন চ্যাম্পিয়ন। দ্বিতীয় সেমিফাইনালটিও ছিল উত্তেজনাপূর্ণ ভারতকে ৫-৩ গোলে হারিয়ে ফাইনালে জাপান।

হকিতে এক-দুই গোলে লিড নেওয়া তেমন কিছু নয়। দুটি পেনাল্টি স্ট্রোক থেকে ২-০ করা জাপানের বিপক্ষে ভারত ঘুরে দাঁড়াবে পারবে-এমন বিশ্বাস ছিল সবার মধ্যে। কিন্তু হয়ে উঠেনি। হয়ে উঠেনি জাপানের অবিশ্বাস্য পারফরম্যান্সে। এক পর্যায়ে জাপানের সামনে পুরোপুরি অসহায় মনে হয়েছে সর্বশেষ আসরের যুগ্ম চ্যাম্পিয়ন ও টোকিও অলিম্পিকে স্বর্ণজয়ী ভারত।

কোরিয়া এই প্রথম এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠল। এর আগে ভারতের বিপক্ষে জাপানের সর্বশেষ জয় ছিল ২০১৩ সালের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সে ম্যাচে স্বাগতিক জাপান ২-১ গোলে জিতেছিল। একদিন আগেই লিগ পর্বের ম্যাচে ভারত ৬-০ গোলে জিতেছিল জাপানের বিপক্ষে। সেই জাপানই ২৪ ঘন্টার ব্যবধানে গুনেগুনে ৫ গোল দিয়েছে ভারতের পোস্টে।

দ্বিতীয় সেমিতে জাপানের হয়ে ১টি করে গোল করেন শোতা ইয়ামাদা, রাজকি ফুজুশিমা, ইউশিকি কিরিশিতা, কোশেই কাওয়াবেই ও রায়োমা ওকা। ভারতের হয়ে গোল করেন দিলপ্রিত সিং, হারমানপ্রিত সিং এবং হারদিক সিং। শেষ কোয়ার্টারে ভারত দুই গোল করলে জমে ওঠে ম্যাচ। কিন্তু পারেনি তারা। বরং হকিতে দ্বিতীয়বারের মতো ভারতকে হারিয়ে ফাইনালের মঞ্চে জাপান।
এখন দেখার বিষয়, আজকের দূরপ্রাচ্যের দুই দেশের ফাইনালে এই আসরে প্রথমবারের মতো শিরোপা জেতে কোন দেশ।

প্রথম মিনিটে পেনাল্টি স্ট্রোকে ভারতের গোলরক্ষক সুরাজ কেরকেরাকে ফাঁকি দিয়ে বল পোস্টে পাঠান শোতা ইয়ামাদা। দ্বিতীয় মিনিটে আবার পেনাল্টি কর্নার। জাপান ব্যবধান দ্বিগুণ করে রাজকি ফুজুশিমার ফ্লিকে। প্রথম কোয়ার্টারে জাপানকে একবারের জন্যও চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেনি গ্রুপ পর্বের টম টিম হিসেবে সেমিফাইনালে আসা ভারত। ১২ মিনিটে ভারত এ কোয়ার্টারের একমাত্র আক্রমণ গড়লেও জাপান রক্ষণ আস্থার সাথেই তা রুখে দেয়।
দ্বিতীয় কোয়ার্টারও শুরু হয় জাপানের আধিপত্য দিয়ে। ১৭ মিনিটে ধারার বিপরীতে দিলপ্রিত সিংয়ের ফিল্ড গোলে ব্যবধান কমায় ভারত। গোলের পর বল দখলের দিক থেকে ভারত ম্যাচে ফিরে আসে।

১৯ মিনিটে জাপান গোলরক্ষক কিরিশিতা তাকুমি দারুণ দক্ষতায় ভারতের পেনাল্টি কর্নার রুখে দেন। ২৯ মিনিটে কেনতা তানাকাকে সার্কেলে ট্যাকল করেন ভারত গোলরক্ষক সুরাজ কেরকেরা। আম্পায়ার পেনাল্টির আবেদন নাকচ করে দেন। রিভিউর সিদ্ধান্ত জাপানের পক্ষে যায়। স্ট্রোক থেকে স্কোর লাইন ৩-১ করেন ইউশিকি কিরিশিতা। প্রথমার্ধে জাপান প্রতিপক্ষ গোলে ৬টি হিট নিয়েছে, ভারত নিয়েছে ৪টি। জাপান ৬ পেনাল্টি কর্নারের বিপরীতে ভারত পেয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com