বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
বাংলাদেশের হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকী মুজিবুর রহমান বাবু, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম : এশিয়ান আরচ্যারির ফাইনালে কোরিয়াকে হারিয়ে বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করতে পারলো না। কিন্তু রৌপ্যপদক জিতেও বাংলাদেশের আরচারির ইতিহাসের পাতায় উঠে গেলেন হাকিম আহমেদ রুবেল এবং দিয়া সিদ্দিকী । রিও সু জং ও অলিম্পিক সোনা জয়ী লি সিয়ুং উনের সঙ্গে লড়াইটা তেমন করতে না পারায় সোনা জয়ের হাতছানি মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকীর।
বনানী আর্মি স্টেডিয়ামে ১৯ নবেম্বর শুক্রবার দুপুরে সাড়ে ১১ টায় রিকার্ভ মিশ্র দ্বৈত ইভেন্টে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-১ সেট পয়েন্টে হেরে রুপা জিতেছে বাংলাদেশ। ফাইনালে মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকী দুজন হেরে আশা পুরন করতে পারলো না।

প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া বিশ্বের অন্যতম শক্তিশালী দল। তা ছাড়া এবারের মিশ্র দ্বৈত ইভেন্টে খেলেছেন রিও অলিম্পিকে সোনাজয়ী লি সেং-ইয়ুন ও রিউ সু জাং। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অভিজ্ঞ এই দুই আর্চারের সামনে স্বাভাবিকভাবেই কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি বাংলাদেশের দুই আরচ্যার হাকিম ও দিয়া।
বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় “তীর ২২তম এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপস ম্যাচটি অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ যাদের হাত ধরে এশিয়ানে প্রথম পদক পেয়েছে, সেই তিন আরচ্যার নাসরিন আক্তার, দিয়া সিদ্দিকী ও বিউটি রায় ভাসছেন দারুণ উচ্ছ্বাসে। তারা জানালেন, আত্মবিশ্বাস, সাহস আর পরিশ্রমের ফলে ধরা দিয়েছে আমাদের এই অর্জন।
তবে তাদের হাত ধরেই এশিয়া আরচ্যারি চ্যাম্পিয়নশিপসে এলো বাংলাদেশের সেরা অর্জন। ২০০৩ সাল থেকে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে এই প্রথম কোনো রুপা জিতল বাংলাদেশ।
পরপর দুই সেট জিতে শুরুতেই ম্যাচে নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল দক্ষিণ কোরিয়া। প্রথম সেটে যেখানে দক্ষিণ কোরিয়া চার শটে মেরেছে যথাক্রমে ১০, ৯, ১০ ও ৯ (৩৮ পয়েন্ট), সেখানে বাংলাদেশ প্রথম সেটে ৪টি শটে মেরেছে ৮, ৮, ৯ ও ৭ (৩২)। দ্বিতীয় সেটে দক্ষিণ কোরিয়া মেরেছে ১০, ৯, ১০ ও ১০ (৩৯ পয়েন্ট)। শুধু শেষ সেটে যা একটু লড়াই করতে পেরেছে বাংলাদেশ।
দক্ষিণ কোরিয়া ৩৮ পয়েন্ট (১০, ৯, ১০, ৯) মারলে বাংলাদেশও সমান ৩৮ পয়েন্ট করতে পারে (৯, ১০, ৯, ১০)। এই সেটে দক্ষিণ কোরিয়ার কাছ থেকে ১ পয়েন্ট কেড়েছে বাংলাদেশ। অবশ্য দক্ষিণ কোরিয়ার কাছে হেরেও অসন্তুষ্ট নন বাংলাদেশ কোচ মার্টিন ফ্রেডরিখ, ‘আমি ওদের পারফরম্যান্সে খুশি। ওরা সবাই ভালো খেলেছে। এখানে আমরা হয়তো সোনা জিততে পারিনি, কিন্তু আমরা তো রুপা জিতেছি।’
প্রথম দুই সেট পিছিয়ে পড়ে শুধু শেষ সেট প্রতিদ্বন্দ্বি করেছে বাংলাদেশ। দক্ষিণ কোরিয়ার আরচাররা অভিজ্ঞতার কাছেই এগিয়ে ছিল বলে মত কোচের, ‘এটা আসলে ফাইনালের মঞ্চ। এখানে পারফর্ম করার মতো আরও সময় লাগবে ওদের। তবে শেষ সেটে কিন্তু ওরা বেশ ভালো তির ছুড়েছে।’
ক্যাপশন- লি সেং-ইয়ুন ও রিউ সু জাং-ছবি
গত ১৮ বছরে এবারই প্রথম বাংলাদেশ এশিয়ান আরচ্যারিতে কোনো পদক জিতেছে। গত পরশু পুরুষ রিকার্ভ দলগত ও মহিলা রিকার্ভ দলগত ইভেন্টে ব্রোঞ্জ জেতে। এরপর ১৯ নবেম্বর শুক্র মিশ্র দ্বৈতে জিতেছে রুপার পদক। সব মিলিয়ে পুরো টুর্নামেন্টে নিজেদের পারফরম্যান্সে খুশি দিয়া, ‘এখানে পুরো টুর্নামেন্টেই আমরা ভালো খেলেছি। ফাইনালেও আমরা চেষ্টা করেছি ভালো খেলার। ১৯ নবেম্বর শুক্রবার প্রথম দিকে হয়তো সেভাবে মারতে পারিনি। তবে শেষ দিকে এসে ভালো খেলেছি। এখানে বাতাসটা বুঝতে পারিনি প্রথম সেটে। আর দ্বিতীয় সেটে আমার তির আটকে গিয়েছিল। ওরা আসলে একই ধারাবাহিকতায় তির ছোড়ে। আমাদের আত্মবিশ্বাসটাও ওই রকম পর্যায়ে পোঁছাতে হবে।’
প্রথমবার বড় মঞ্চে সুযোগ পেয়েও সেটা কাজে না লাগানোর আক্ষেপ ছিল হাকিমের কণ্ঠে, ‘এই হার থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। এখানে কিছু ভুল বুঝতে পেরেছি, যেটা শুধরে পরবর্তীকালে আরও ভালো খেলার চেষ্টা করব আমি। তারপরও আমার নিজের পারফরম্যান্স নিয়ে আমি অনেক খুশি। এ পর্যন্ত যত আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলেছি, এর মধ্যে সেরা স্কোর হয়েছে এবারই।’
২০১৬ সালে রিও দে জেনেইরো অলিম্পিকে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে সোনা জিতেছিলেন লি সিয়ুং উন। ওয়ার্ল্ড আরচ্যারি র্যাঙ্কিংয়ে ৩৭তম স্থানে আছে দক্ষিণ কোরিয়ার এই আরচ্যার। রিও সু জং অবশ্য র্যাঙ্কিংয়ে নাম ওঠাতে পারেননি এখনও।
র্যাংকিংয়ে একশ’র মধ্যেও নেই বাংলাদেশের রুবেল কিংবা দিয়া। রুবেল ১০৪তম, দিয়া ১২১তম। গত মে মাসে সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড কাপে (স্টেজ-২) রোমান সানার সঙ্গে জুটি গড়ে রুপা জিতেছিলেন দিয়া। এবার তিনি রুবেলের সঙ্গে জিতলেন একই পদক।
ভারতের মত দেশগুলো। এশিয়ান আরচ্যারীতে বাংলাদেশ প্রথম অংশ গ্রহন করে ২০০৩ সালে, ১৩তম আসরে। ২০১৭ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে টুর্নামেন্ট আয়োজন করেছিল বাংলাদেশ আরচ্যারী ফেডারেশন, ছিল পদক শুন্য। এর আগে আট বার অংশ নিলেও কোন পদকের স্পর্শ পায়নি বাংলাদেশ। তবে ইভেন্টটির ২২তম আসরে এবং দেশের নবমবারে একটি রূপা এবং দুইটি তাম্রসহ মোট তিনটি পদক পেয়েছে বাংলাদেশ।