বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ফটিকছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

ফটিকছড়ি প্রতিনিধি:: চট্টগ্রামের ফটিকছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে। এরপর উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তানভীর আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজাম্মেল হক চৌধুরী।

উপস্থিত বক্তারা বলেন, বর্তমান যুগ প্রযুক্তি নির্ভর। তাই যুবসমাজকে দক্ষ প্রযুক্তি অর্জনের মাধ্যমে বহুমাত্রিক অর্থনীতির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন ছাড়া দেশের উন্নয়ন এখন অসম্ভব।

এ সময় উপজেলা সমাজসেবা অফিসার রাজীর আচর্য্য, উপজেলা শিক্ষা অফিসার সেলিম রেজা, সমবায় অফিসার এম. শহীদ উদ্দীন ভূইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা শফিউল্লাহর, পল্লী উন্নয়ন অফিসার আলী নূর মিয়াজী, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, যুব সংগঠনের প্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠন এই দিবসটি যুব সমাজকে উদ্বুদ্ধ করার মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়নে নতুন দৃষ্টিভঙ্গি ও উদ্যম সৃষ্টির উদ্দেশ্যে পালন করেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com