বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি প্রতিনিধি॥ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের মতিননগর ও নতুন বাজার এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ অভিযানে চারটি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয় এবং প্রায় ৮০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম। এ সময় ভূজপুর থানা পুলিশের একটি টিম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং নারায়ণহাট ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম জানান, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com