বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন লাইফ সাপোর্টে

নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন ডেস্ক:: বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান, প্রবীণ আইনজীবী ও সুপ্রিম কোর্ট বারের একাধিকবারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ভেন্টিলেশন সাপোর্টে আছেন।

রাজধানীর বসুন্ধরা এলাকায় এভার কেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।

পরিবারের বরাত দিয়ে বুধবার দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মঙ্গলবার হঠাৎ শ্বাসকষ্ট হলে বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খন্দকার মাহবুব হোসেনকে। অক্সিজেন নেওয়ার জন্য তাকে ভেন্টিলেশন সাপোর্ট দিতে হচ্ছে।

পরিবার ও দলের পক্ষ থেকে খন্দকার মাহবুব হোসেনের আরোগ্য কামনায় দোয়া চাওয়া হয়েছে বলে জানান শায়রুল কবির খান।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com