বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
মুজিবুর রহমান বাবু, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম : মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়মে বাংলাদেশ ও প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হয় দুপুর ২ টায়।
টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মাহমুদুল্লাহ। টি২০ বিশ্বকাপের ভরাডুবির পর মনে হয়েছিল পাকিস্তানের বিপক্ষে টি২০ সিরিজেও ভরাডুবিই হবে। যাচ্ছে-তাই খেলবেন বাংলাদেশ ক্রিকেটাররা। কিন্তু হারের হিসেব করলে, ভরাডুবিই হয়েছে। কিন্তু জয়ের এত কাছে যে যেতে পেরেছে বাংলাদেশ, তাতে এটাকে পুরোপুরি ভরাডুবি বলা যাচ্ছে না। হারই নিয়তি হয়েছে ঠিক। তবে ভাল খেলে হেরেছে। শাদাব খান ও মোহাম্মদ নাওয়াজ যদি শেষের দুই ওভারে ঝড় না তুলতেন, তাহলে ম্যাচটি বাংলাদেশ জিততেও পারত। ১৮তম ও ১৯তম ওভারে যে ১৫ রান করে নিয়েছেন শাদাব ও নেওয়াজ, তাতেই আসলে পাকিস্তান ৪ উইকেটে জিতেছে। টস জিতে ব্যাটিং করে বাংলাদেশ।
৭ উইকেট হারিয়ে ২০ ওভারে ১২৭ রান করে। আফিফ হোসেন ধ্রুব (৩৬), মেহেদি হাসান (৩০*) ও নুরুল হাসান সোহান (২৮) অসাধারণ ব্যাটিং করেন। হাসান আলী নেন ৩ উইকেট। জবাবে ৬ উইকেট হারায় পাকিস্তান। ১৯.২ ওভারে ১৩২ রান করে জিতে পাকিস্তান।
ফখর জামান (৩৪) শুরুতে একটু হাল ধরেন। এরপর খুশদিল শাহ (৩৪) মাঝপথে হাল ধরেন। কিন্তু তাতেও জয় নিশ্চিত ছিল না। কিন্তু শেষে যে শাদাব (১০ বলে অপরাজিত ২১ রান) ও নাওয়াজ (৮ বলে অপরাজিত ১৮ রান) যে ব্যাটিং ঝড় দেখান, তাতে পাকিস্তান জিতে।

বাংলাদেশের মতই শুরুতে বিপদে পড়ে পাকিস্তান। ২৪ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসে। মোহাম্মদ রিজওয়ানকে (১১) শুরুতে যে বোল্ড করে দেন মুস্তাফিজুর রহমান, সেখান থেকেই বাংলাদেশের আত্মবিশ্বাস যেন বেড়ে যায়। এরপর বাবর আজমকে (৭) আউট করে দেন তাসকিন আহমেদ। পাকিস্তানের চাপ বাড়ে। সেই চাপ হায়দার আলী ও শোয়েব মালিক সামাল দিতে পারেননি।
ফখর জামান ভয়ঙ্কর উঠতে থাকেন। দলকে ৮০ রানে নিয়ে যান। খুশদিল শাহ এর সাথে পঞ্চম উইকেটে ৫৬ রানের জুটিও গড়েন। ভয় ধরান। কিন্তু তাসকিনের এক গতিময় ডেলিভারিতে ফখর (৩৪) আউট হতেই খেলা আবার বাংলাদেশের হাতে চলে আসে। খুশদিলকে নিয়ে একটু ভয় থাকে। সেই ভয় জয় করেন শরিফুল ইসলাম। খুশদিলকে (৩৪) দলের ৯৬ রানের সময় আউট করে দেন। ৬ উইকেটের পতনে পাকিস্তান মহা বিপদে পড়ে যায়।
মনে করা হয় এবার বুঝি বাংলাদেশই জিততে যাচ্ছে। কিন্তু শাদাব খান এমনই ব্যাটিং শুরু করেন, মুস্তাফিজের করা ১৮তম ওভারে ১৫ রান নিয়ে নেন শাদাব।
ম্যাচের মোড় আবার ঘুরে যেতে থাকে। ১২ বলে জিততে ১৭ রান লাগে। সেখান থেকে শরিফুল ইসলামের করা ১৯তম ওভারেই ১৫ রান আসে। নাওয়াজ ২ ছক্কা হাকান। ৬ বলে পাকিস্তানের জিততে ২ রান লাগে। শাদাব ও নাওয়াজ মিলেই শেষে ব্যাটিং ঝড় তুলে সব শেষ করে দেন। শেষ ওভারের দ্বিতীয় বলে ছক্কা হাকিয়েই ম্যাচ জেতান শাদাব। ১০ বলে ২ ছক্কা ও ১ চারে ২১ রান করে অপরাজিত থাকেন শাদাব।
৮ বলে ২ ছক্কা ও ১ চারে ১৮ রান করে অপরাজিত থাকেন নাওয়াজ। দলকে ১৯.২ ওভারে ১৩২ রানে নিয়ে গিয়ে জিতিয়ে মাঠ ছাড়েন শাদাব ও নাওয়াজ। ৪ উইকেটে ম্যাচ জিতে পাকিস্তান। শেষ ১০ ওভারে ৯২ রান হয়।
শেষ ১৮ ও ১৯তম ওভারেই আসলে ম্যাচ জিতে গেল পাকিস্তান। দুই ওভারেই ১৫ রান করে আসে। মুস্তাফিজের করা ১৮তম ওভারে শাদাব নেন ১৫ রান। শরিফুলের করা ১৯তম ওভারে নাওয়াজ নেন ১৫ রান। পাকিস্তান জিতেও যায়।
শুরুতেই মহা বিপদে পড়ে যায় বাংলাদেশ। ১৫ রানেই ৩ উইকেট হারিয়ে বসে। নাঈম শেখ (১), অভিষেক টি২০ খেলতে নামা সাইফ হাসান (১) ও নাজমুল হোসেন শান্ত (৭) দ্রুতই আউট হয়ে যান।
এরপর আফিফ হোসেন ধ্রুব নিজেকে মেলে ধরেন। টি২০ বিশ্বকাপে নৈপুন্য দেখাতে পারেননি। ৮ ম্যাচে ৫৪ রান করেছিলেন। তবে বিশ্বকাপের পর নিজ মাটিতে খেলতে নেমেই দেখান ব্যাটিং ঝলক।
আফিফ একদিকে মারমুখি হয়ে খেলতে থাকেন। আরেকদিকে মাহমুদুল্লাহ রিয়াদ উইকেট ধরে খেলেন। কিন্তু অধিনায়ক রিয়াদ (৬) বেশিদুর এগিয়ে যেতে পারেননি। দলের ৪০ রানে আউট হয়ে যান।
রিয়াদ আউট হলেও আফিফ ব্যাটিং ঝড় তুলতে থাকেন। ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪০ রান করে বাংলাদেশ। ১১তম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে গিয়ে লং অফ ও স্ট্রেইট ছক্কা হাকান আফিফ। বাংলাদেশের স্কোরে ৫০ রান যোগ হয়ে যায়।
আফিফ ও নুরুল হাসান সোহান এগিয়ে চলতে থাকেন। কিন্তু স্পিনার শাদাব খানের করা ১৩তম ওভারের পঞ্চম বলে গিয়ে এগিয়ে খেলতে গিয়ে স্ট্যাম্পিংয়ের শিকার হন আফিফ (৩৬)। বাংলাদেশের সেরা উইকেটটি পড়ে।
শুরুর ধাক্কা সামাল দেন আফিফ। সেই পথে আফিফের পর সোহান ও মেহেদি হাসান হাটেন। আফিফের ব্যাটিং ঝড়ে শুরুর ধাক্কা সামাল দেওয়া যায়। শেষে টি২০ বিশ্বকাপে ব্যর্থ হওয়া, ৪ ম্যাচে ২১ রান করা সোহান নিজেকে মেলে ধরেন। শেষে গিয়ে ব্যাটিং ঝড় তুলেন। ২২ বলে ২ ছক্কায় ২৮ রান করেন। মেহেদি হাসানকে সঙ্গে নিয়ে ৬১ রান থেকে দলকে ৯৬ রানে নিয়ে যান সোহান। ষষ্ঠ উইকেটে ৩৫ রানের জুটি হয়।
এমন সময়ে হাসান আলীর বলে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের কাছে ক্যাচ আউট হন। আফিফ, সোহানোর পর মেহেদি হাসানও ব্যাটিং ঝলক দেখাতে থাকেন। ছক্কা-চার হাকান।
দলের স্কোরও ১৮তম ওভারে গিয়ে ১০০ হয়ে যায়। দলের ১১০ রানে গিয়ে আমিনুল ইসলাম বিপ্লব (২) বোল্ড হয়ে গেলেও মেহেদির ব্যাটিং ঝড় টিকে থাকে। শেষ ওভারের প্রথম বলেই ছক্কা হাকান মেহেদি। শেষ বলে তাসকিন আহমেদও ছক্কা হাকান। শেষে মেহেদি ২০ বলে ১ চার ও ২ ছক্কায় অপরাজিত ৩০ ও তাসকিন ৩ বলে ১ ছক্কায় অপরাজিত ৮ রান করে দলকে ১২৭ রানে নিয়ে যান। পাকিস্তানের সামনে জিততে ১২৮ রানের টার্গেট দাড় হয়। এই টার্গেট অতিক্রম করতে গিয়ে বিপদ আসলেও শেষে সেই বিপদ শাদাব ও নাওয়াজের ব্যাটিং তান্ডবে জয় করে পাকিস্তান। শেষ ১৫ বলে ৩৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ম্যাচ জেতান শাদাব ও নাওয়াজ। বাংলাদেশকে জয়ের কাছে গিয়েও হারের নিয়তিই সহ্য করতে হয়।
বাংলাদেশ ইনিংস ১২৭/৭; ২০ ওভার; নাঈম ১, সাইফ ১, শান্ত ৭, আফিফ ৩৬, রিয়াদ ৬, সোহান ২৮, মেহেদি ৩০*, বিপ্লব ২, তাসকিন ৮*; হাসান ৩/২২, ওয়াসিম জুনিয়র ২/২৪।
পাকিস্তান ইনিংস ১৩২/৬; ১৯.২ ওভার; রিজওয়ান ১১, বাবর ৮, ফখর ৩৪, হায়দার ০, মালিক ০, খুশদিল ৩৪, শাদাব ২১*, নাওয়াজ ১৮*; তাসকিন ২/৩১।
ফল : পাকিস্তান ৪ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : হাসান আলী (পাকিস্তান)।
দ্বিতীয় টি২০ ম্যাচ শনিবার ২০ নবেম্বর দুপুর ২টা থেকে মিরপুরে।