বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে ওঠার আনন্দে আত্মহারা বাংলাদেশের নারীরা

মুজিবুর রহমান বাবু, ই-কন্ঠ২৪ ডটকম : আর তাতে করে বাছাইপর্ব পুরো না খেলেই ২০২২ সালের নিউজিল্যান্ড ওয়ানডে বিশ্বকাপে খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়ে গেছে নিগার সুলতানার দলের।
বিশ্বকাপ খেলা নিশ্চিতের পর বাংলাদেশ নারী ক্রিকেটাররা।

ওয়ানডে ফরমেটের বিশ^কাপ হচ্ছে সত্যিকারের বৈষয়িক শ্রেষ্ঠত্বের মঞ্চ। ৫০ ওভারের বিশ^কাপই বিশ^কাপ। আর নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার সেই আসল বিশ^কাপে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশের মেয়েরা এখন আনন্দে আত্মহারা। আগের দুইবার বাছাই পর্বে পঞ্চম হয়ে বাদ পড়লেও জিম্বাবুইয়েতে এবার অনন্য ক্রিকেটশৈলী উপহার দিয়ে ইতিহাস গড়ে নিগার সুলতানার দল। ‘বি’ গ্রুপের শীর্ষে থেকে বিশ^কাপের মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশের মেয়েরা।

ওল্ড হারারিয়ান্সে আনন্দে-গানে মেতে ওঠেন রুমানা আহমেদ, সালমা খাতুন, জাহানারা আলমরা। আগামী বছর মার্চ-এপ্রিলে নিউজিল্যান্ডে বসবে নারী বিশ^কাপের ১২তম আসর। যেখানে প্রথমবার উড়বে বাংলাদেশের পতাকা। বাংলাদেশের মেয়েরা ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব বাতিল করা হয়েছে। করোনা সংক্রমনের নতুন প্রভাবের কারনে জিম্বাবুইয়ে চলমান এ বিশ্বকাপ মাঝপথে বাতিল হয়ে যায়। এ ঘোষণা ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি থেকেই দেওয়া হয়।

বিশ্বকাপ বাছাইপর্বে তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। পাকিস্তান ও যুক্তরাষ্ট্রকে হারিয়েছে। থাইল্যান্ডের কাছে বৃষ্টি আইনে হার হয়েছে। এরমধ্যেই করোনা সংক্রমন এতটাই বেয়েছে যে বিশ্বকাপ বাছাইপর্বই বাতিল হয়ে যায়। তাতে করে বাংলাদেশ নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলবে।

নিউজিল্যান্ডে বিশ্বকাপে ৮টি দল খেলবে। যেহেতু বাছাইপর্ব বাতিল হয়েছে, তাই ওয়ানডে র‌্যাংঙ্কিং হিসেব করে র‌্যাংঙ্কিংয়ের সেরা আটটি দল রাখা হয়েছে। আগে থেকেই বিশ্বকাপে খেলার জন্য ছিল স্বাগতিক নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত। বাছাইপর্ব থেকে তিনটি দল খেলত বিশ্বকাপে।
বিশ্বকাপ খেলা নিশ্চিতের পর

করোনার প্রভাবে বাছাইপর্ব বাতিল হওয়ায় নারী ওয়ানডে র‌্যাংঙ্কিংয়ে বাংলাদেশ পঞ্চম স্থানে থাকায় বিশ্বকাপ খেলার সুযোগ পেয়ে গেছে। সেই সঙ্গে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজও বিশ্বকাপ খেলবে। র‌্যাংঙ্কিংয়ের সাত ও আট নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। নয় নম্বরে আয়ারল্যান্ড ও দশ নম্বরে শ্রীলঙ্কা থাকে। তাই আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com