শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

শিরোনামঃ
দোহার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে মাঠে আবুল হাশেম বেপারী বিগত সরকারের বন্ধ করে দেয়া বিমানবন্দরগুলো আগে চালু হবে- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ঢাকা-২ আসনকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে যা যা করণীয় সব করা হবে: আমানউল্লাহ আমান ইফতার সামগ্রী ও নগদঅর্থ বিতরণে সাবেক এমপি লালু পঞ্চগড়ে জাতীয় সংগীত লিখতে না পারায় অংশ নেওয়া ৩৮ পরীক্ষার্থীর সবাই বাদ পড়েছে নড়াইলে পৈতৃক বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগে সংবাদ সম্মেলন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ ও নতুন রাষ্ট্রপতি নিয়োগের আইনি নোটিশ সাতক্ষীরায় তীব্র ঝাঁকুনি, ঢাকাসহ সারাদেশে ৫.৩ মাত্রার ভূমিকম্প

পুলিশ সদস্যের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ

ফেনী প্রতিনিধি॥ ফেনীতে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (২৪ মে) ফেনী মডেল থানায় মামলা করেছেন ভুক্তভোগী তরুণী।

খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত পুলিশ সদস্য বর্তমানে খাগড়াছড়ি পুলিশ লাইন্সে কর্মরত আছেন। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার জামতলা চৌধুরী বাড়ির জামাল উদ্দিনের ছেলে।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিয়ের প্রলোভন দেখিয়ে পুলিশ সদস্য ওই তরুণীকে ফেনীর মহিপাল শহরে একটি হোটেলে নিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। সম্প্রতি ওই তরুণী বিয়ের জন্য চাপ দিলে সে অস্বীকৃতি জানায়। এতে নিরুপায় হয়ে তরুণী মামলা করতে বাধ্য হয়েছেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ সদস্যের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে। ঘটনার সত্যতা পেলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com