সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

ঢাকা জেলা জজ আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা জেলা জজ আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ২ ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা জেলা জজ আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে আদালত প্রাঙ্গণের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যার দিকে একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি ঢাকা জেলা জজ আদালতের সামনে আসেন। এ সময় তারা সেখানে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন। তবে পালানোর সময় তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পিছলে পড়ে যায়।
এ ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত লোকজন ওই দুই ব্যক্তিকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাদের মারধর করেন বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক দুই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।
আদালতের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে বিস্ফোরণের এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে বিস্ফোরণের পেছনে কী উদ্দেশ্য ছিল, আটক ব্যক্তিরা কারা এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com