শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

পুঁজি সংগ্রহের কৌশল নিয়ে কর্মশালা

অর্থ-বাণিজ্য ডেস্ক::
ব্যবসায় পুঁজি সংগ্রহের কৌশল নিয়ে ‘ফান্ডিং মেকানিজম ফর অন্ট্রাপ্রেনার্স’ শীর্ষক একটি কর্মশালার আয়োজন করতে যাচ্ছে কমিউনিকেশন ফার্ম র’দিয়া আইএনসি এবং বিজ সলিউশনস লিমিটেড (বিএসএল)।

আগামী শনিবার (২৪ নভেম্বর) দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মতিঝিলস্থ সিটি সেন্টারে বিএসএলের সেমিনার কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, স্টার্টআপ প্রতিষ্ঠাতা এবং তরুণ উদ্যোক্তাদেরকে অর্থায়নের বিভিন্ন কৌশল এবং পুঁজি সংগ্রহের বিভিন্ন উৎস সম্পর্কে সম্যক ধারণা দিতে ‘ফান্ডিং মেকানিজম ফর অন্ট্রাপ্রেনার্স’ একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। কর্মশালায় অংশগ্রহণকারীদের সময়োপযোগী ও প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হবে যা তাদের ব্যবসার জন্যে মূলধন গঠনে সহযোগী হবে বলে।

কর্মশালায় আলোচনায় অংশ নেবেন বিভিন্ন ডোমেন এক্সপার্ট, ভেঞ্চার ক্যাপিটালিস্ট, কর্পোরেট ব্যক্তিত্ব এবং সফল উদ্যোক্তারা।

কমিউনিকেশন ফার্ম র’দিয়া এর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ রবিউস সামস বলেন, বাংলাদেশের উদ্যোক্তা ইকোসিস্টেম উন্নয়নের লক্ষ্যে এই কর্মশালাটি আয়োজন করা হয়েছে। এটি আগ্রহী ও নবীন উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময়ের পরিবেশ সৃষ্টি করবে এবং সফল উদ্যোক্তা ও বিশেষজ্ঞদের সঙ্গে খোলামেলা আলোচনার সুযোগ পাবে। ২৫ থেকে ৪০ বছর বয়সের নবীন ও তরুণ উদ্যোক্তা এবং স্টার্টআপ প্রতিষ্ঠাতা ৬০ জন অংশগ্রহণকারীকে একটি বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করা হবে বলে জানান তিনি।

র’দিয়া আইএনসি বিভিন্ন কর্মশালার মাধ্যমে তরুণদের ক্যারিয়ার ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক সহয়তা করে আসছে বলেও জানান তিনি।

সম্পূর্ণ বিনামূল্যে কর্মশালায় অংশ নেয়া যাবে। নিবন্ধন করেতে হবে এই লিংকে facebook.com/events। অনলাইন রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১৭ নভেম্বর।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com