শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

পটিয়ায় ছেলের গুলিতে মায়ের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি:: চট্টগ্রামের পটিয়ায় ছেলের করা গুলিতে মা জেসমিন আক্তার (৫৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে পটিয়া উপজেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নিজ ঘরে এই ঘটনা ঘটে।

নিহত নারী জাতীয় পার্টির (এরশাদ) কেন্দ্রীয় কমিটির প্রয়াত ভাইস চেয়ারম্যান ও পটিয়া পৌরসভার সাবেক প্রথম মেয়র বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মাস্টারের স্ত্রী।

স্থানীয় লোকজন জানান, পারিবারিক বিরোধের জেরে বড় ছেলে মাইনুল ইসলামের গুলিতে নিহত হন মা জেসমিন আক্তার। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। চলতি বছরের ১৩ জুলাই শারীরিক অসুস্থতায় মারা যান তার স্বামী শামসুল আলম মাস্টার। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার বলেন, ‘বড় ছেলের গুলিতেই নিহত হয়েছেন মা জেসমিন আক্তার। ঘর থেকে কয়েকটি ব্যবহৃত গুলির খোসা ও তাজা গুলি উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ছেলে মাইনুল ইসলাম। আমরা তাকে গ্রেফতারে চেষ্টা করছি।’

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘বিকাল সাড়ে ৩টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com