বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

নয়াপল্টনে বিএনপির গণ-অবস্থান কর্মসূচি চলছে

নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন ডেস্ক:: ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় নির্বাচনসহ ১০ দফা দাবিতে গণ-অবস্থান কর্মসূচি শুরু হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ গণ-অবস্থান কর্মসূচি শুরু হয়। এটি বিকেল ৩টা পর্যন্ত চলবে।

ইতোমধ্যে উপস্থিত হয়েছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর বিএমপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজন প্রমুখ।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই গণ-অবস্থান থেকে সরকার পতনের দাবিতে যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে।

এ দিন সকাল থেকে গণ-অবস্থান কর্মসূচি উপলক্ষে ছোট ছোট মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সংখ্যা বাড়তে থাকে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে, কর্মসূচির নামে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে রাজধানীজুড়ে সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com