শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

নিলামে উঠছে মোংলা বন্দরে পড়ে থাকা ১৫৫ গাড়ি

বাগেরহাট প্রতিনিধিঃ নিলামে উঠছে দীর্ঘদিন ধরে মোংলা বন্দরে পড়ে থাকা ১৫৫টি রিকন্ডিশন্ড গাড়ি। পরিস্থিতি স্বাভাবিক থাকলে ৩০ মে গাড়িগুলো নিলামে তুলতে সব কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মোংলা কাস্টম হাউসের কমিশনার হোসেন আহম্মেদ জানান, মোংলা বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা ১৫৫টি গাড়ি নিলামে বিক্রির প্রক্রিয়া হাতে নিয়েছে কর্তৃপক্ষ। সব কার্যক্রম সম্পন্ন করে ৩০ মে গাড়িগুলো নিলামে তুলতে নির্দেশ দেওয়া হয়েছে।

তবে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) পক্ষ থেকে বন্দরে পড়ে থাকা গাড়ির নিলাম কার্যক্রম আগামী সাত মাস বন্ধ রাখতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও মোংলা কাস্টমস কমিশনারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে।

বারভিডার সভাপতি আবদুল হক বলেন, করোনাকালীন পরিস্থিতিতে গাড়িগুলো নিলামে উঠলে নিলাম মোটরযান খাতের প্রকৃত বিনিয়োগকারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। তাই গাড়ির নিলাম অন্তত আগামী ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার দাবি জানিয়ে এনবিআর এবং মোংলা কাস্টমস কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com