বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

নয়াপল্টনে অতিরিক্ত পুলিশ মোতায়েন

অনলাইন ডেস্ক, একুশের কন্ঠ : বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কসহ নয়াপল্টনের বিভিন্ন অলি-গলিতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ র‍্যালির অনুমতি চেয়েছে ছাত্রদল। তবে এখনো অনুমতি দেওয়া হয়নি। অনুমতি দেওয়া না হলেও এই কর্মসূচিকে ঘিরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নয়াপল্টনে সাদা পোশাকেও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে। এর আগে, গত ১৭ জানুয়ারি র‍্যালির অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর আবেদন করে ছাত্রদল। সেখানে আজ শুক্রবার দুপুর ২টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কাকরাইল মোড় পর্যন্ত র‍্যালির অনুমতি চাওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com