শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

নতুন টাকা বিনিময় শুরু আজ

অর্থনৈতিক ডেস্ক::

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে জনসাধারণ ও গ্রাহকদের মধ্যে নতুন টাকার নোট বিনিময় শুরু হচ্ছে আজ। আগামী ৮ আগস্ট পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) নতুন টাকা নিতে পারবেন সাধারণ মানুষ।

বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় করা হবে। এছাড়া ঢাকা শহরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ৩০টি শাখা থেকেও ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট প্রতিটি একটি প্যাকেট করে বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একজন ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না।

তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে পরিমাণ নির্বিশেষে যে কোনো মূল্যমানের ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন। যেসব ব্যাংকে ও শাখায় নতুন টাকা পাওয়া যাবে তার মধ্যে রয়েছে- এনসিসি ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, জনতা ব্যাংকের আবদুল গণি রোড কর্পোরেট শাখা, অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেস ক্লাব কর্পোরেট শাখা, এনআরবি গ্লোবাল ব্যাংকের মিরপুর, সাউথইস্ট ব্যাংকের কারওরান বাজার, সোশ্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি (পান্থপথ), উত্তরা ব্যাংকের চকবাজার, সোনালী ব্যাংকের রমনা কর্পোরেট শাখা, ঢাকা ব্যাংকের উত্তরা শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান, ন্যাশনাল ব্যাংকের মহাখালী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর, জনতা ব্যাংকের রাজারবাগ, পূবালী ব্যাংকের সদরঘাট, সাউথইস্ট ব্যাংকের কাকরাইল, ওয়ান ব্যাংকের বাসাবো, ব্র্যাক ব্যাংকের শ্যামলী, ডাচ-বাংলা ব্যাংকের দক্ষিণখানের এসএমই অ্যান্ড অ্যাগ্রিকালচার শাখা, প্রিমিয়ার ব্যাংকের বনানী শাখা, ব্যাংক এশিয়ার ধানমণ্ডি, সিটি ব্যাংকের বেগম রোকেয়া সরণি শাখা, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নন্দীপাড়া শাখা, প্রাইম ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখা, মার্কেন্টাইল ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা এবং এক্সিম ব্যাংকের শিমরাইল শাখা, ইসলামী ব্যাংক বাংলাদেশের গাজীপুর চৌরাস্তা শাখা এবং ইউসিবিএল গাজীপুর চৌরাস্তা শাখা, সাভারের উত্তরা ব্যাংকের সাভার শাখা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের সাভার শাখা এবং ট্রাস্ট ব্যাংকের কেরানীগঞ্জ শাখা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com