রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

শিরোনামঃ
ঢাকার দুই সিটিতে মেয়র পদে প্রার্থী দিল বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের প্রত্যয় নিয়ে শেষ হলো ৩০তম ইউএস ট্রেড শো মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়: ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ ঢাকা-রিয়াদ ও দাম্মাম রুটে ১৮০ ফ্লাইট বাতিল, আটকা ২৩ হাজার যাত্রী সাংবাদিক লিয়াকত হোসাইন লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষার উন্নয়নে বাংলাদেশকে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জাতীয় জাদুঘরে আলোচনা সভা জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগিতায় শিবরাম স্কুলের দুই শিক্ষার্থীর বাজিমাত

নতুন ছবির শুটিংয়ে সালমান, বিপরীতে প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক:: বলিউড সুপারস্টার সালমান খান শুরু করেছেন তাঁর নতুন ছবির কাজ। কোরীয় একটি ছবির চিত্রনাট্যের অনুসরণে তৈরি হতে যাচ্ছে আলী আব্বাস জাফরের এই ম্যাগনাম ওপাসটি। যার নাম রাখা হয়েছে ‘ভারত’। গতকাল সোমবার একটি দৃশ্য শুটিংয়ের মাধ্যমে ছবিটি নির্মাণ শুরু হয়।

উল্লেখ্য, ২০১৪ সালে কোরিয়ান ছবি ‘ওড টু মাই ফাদার’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে এই ছবিটি। এই ধরনের ছবি নির্মাণকে ‘অফিসিয়াল অ্যাডাপটেশন’ বলা হয়।

এই ছবিতে সালমানের বিপরীতে আছেন বলিউডের আন্তর্জাতিক স্টার প্রিয়াঙ্কা চোপড়া। ‘ভারত’-পরিবারে যোগদান প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, ভালো লাগছে এই প্রজেক্টটির সাথে কাজ করব ভেবে। বিশেষ করে আলভিরা ও অতুলের সাথে (সালমান খানের বোন ও ভগ্নিপতি, ছবিটির প্রযোজক) কাজ করতে পারব ভেবে ভালো লাগছে। এটা খুব ভালো একটা ছবি হতে যাচ্ছে কেননা এটি একটি দারুণ টিম।

পরিচালক আলী আব্বাস জাফর ছবিটির প্রথম দৃশ্য চিত্রায়নের একটি ছবি নিজের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, শুধু হলো ভারত। একজন মানুষ ও একটি দেশের একসঙ্গে যাত্রার গল্প। আসবে ঈদ ২০১৯-এ। সূত্র : হিন্দুস্তান টাইমস

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com