বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
দোহার (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার দোহার উপজেলায় মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, দোহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, দোহার পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আলমাছ উদ্দিন।
সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান, দোহার থানার ওসি (তদন্ত) আজাহার ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রজ্জব আলী মোল্লা, জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খালেক, সাবেক ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ, পৌর কাউন্সিলর আব্দুস সালাম শুকুর সহ আরও অনেকে।