মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, আবহাওয়া ডেস্ক ॥
ঢাকা: রাজধানীসহ দেশের সব বিভাগেই আগামী পাঁচ দিন টানা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এই সময়ে দেশের কিছু কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বৃষ্টিপাতের তীব্রতা বাড়ার কারণে সারাদেশে তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।
রবিবার (১৯ জুলাই ২০২৬) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে আগামী দিনগুলোর আবহাওয়ার চিত্র তুলে ধরা হয়েছে। বিস্তারিত পূর্বাভাস নিচে দেওয়া হলো:
সোমবার (২০ জুলাই): দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত
বৃষ্টির পূর্বাভাস: সকাল ৯টা পর্যন্ত এবং পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
বিশেষ সতর্কতা: দেশের কোথাও কোথাও ভারী থেকে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
তাপমাত্রা: সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই): কমতে পারে দিনের তাপমাত্রা
বৃষ্টির পূর্বাভাস: সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বিশেষ সতর্কতা: দেশের কোথাও কোথাও ভারী থেকে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
তাপমাত্রা: সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বুধবার (২২ জুলাই): দক্ষিণাঞ্চলে অতি ভারী বর্ষণের শঙ্কা
বৃষ্টির পূর্বাভাস: সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিশেষ সতর্কতা: খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
তাপমাত্রা: এই দিনে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বৃহস্পতিবার (২৩ জুলাই): অপরিবর্তিত থাকবে বৈরি আবহাওয়া
বৃষ্টির পূর্বাভাস: সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বিশেষ সতর্কতা: খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোনো কোনো অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে।
তাপমাত্রা: সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।