বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন ডেস্ক:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে। মঙ্গলবার দুপুর ১২টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বক্তব্য দিবেন। এ সময় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার সংবাদ সম্মেলনের তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংবাদ সম্মেলনে স্থায়ীর কমিটির বৈঠক ও চলমান রাজনৈতিক বিষয় তুলে ধরা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com