বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

দুই বছর পর আজ চালু হচ্ছে খুলনা-কলকাতা ট্রেন চলাচল

খুলনা প্রতিনিধি॥ প্রায় দুই বছর বন্ধ থাকার পর খুলনা-কলকাতা যাত্রীবাহী ট্রেন ‘বন্ধন এক্সপ্রেস’ আবার চালু হচ্ছে। ট্রেনটি আজ রবিবার সকালে কলকাতা থেকে যাত্রা করে দুপুর সাড়ে ১২টায় খুলনা স্টেশনে পৌঁছাবে। এরপর এক ঘণ্টা বিরতির পর দুপুর দেড়টায় খুলনা থেকে আবার কলকাতায় যাত্রা করবে।

২০১৭ সালের ১৬ নভেম্বর কলকাতা-খুলনার মধ্যে ৪৫৬ আসনের বন্ধন এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু হয়। ভারত থেকে প্রতি রবি-বৃহস্পতিবার ট্রেনটি যাতায়াত করতো। করোনার কারণে ২০২০ সালের ১৫ মার্চ থেকে বন্ধন এক্সপ্রেসের যাত্রা বন্ধ হয়ে যায়।

খুলনা রেলওয়ে স্টেশনের মাস্টার মানিক চন্দ্র সরকার জানান, পূর্বের নিয়মে রবি ও বৃহস্পতিবার ট্রেনটি ফের চালু হচ্ছে। দুপুর সাড়ে ১২টায় খুলনা আসবে এবং এক ঘণ্টা বিরতি শেষে দুপুর দেড়টায় কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
তিনি আরও জানান, ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় আগের থেকে প্রতি যাত্রীকে এসি চেয়ারের জন্য অতিরিক্ত ৩৫ টাকা এবং এসি কেবিন সিটের জন্য অতিরিক্ত ৫৫ টাকা দিতে হবে। অর্থাৎ ভ্রমণ করসহ যাত্রীদের এসি চেয়ারবাবদ এখন ১ হাজার ৫৫০ টাকা ও এসি কেবিনবাবদ ২ হাজার ৫৫ টাকা ব্যয় হবে।

ট্রেনটিতে ৪৫৬ আসনের মধ্যে ৩১২টি এসি চেয়ার ও ১৪৪টি প্রথম শ্রেণির আসন রয়েছে। কলকাতা-খুলনার দূরত্ব ১৭২ কিলোমিটার। এর মধ্যে বাংলাদেশে ৯৫ কিলোমিটার এবং ভারতে পড়েছে ৭৭ কিলোমিটার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com