শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কন্ঠটোয়েন্টিফোর ডটকম : এই প্রচন্ড গরমের মধ্যে দিয়ে বিকেএসপিতে অনুশীলন ম্যাচ খেলে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। এই মহামারির মধ্যে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন তিনি। দুই ডানহাতি পেসার রুবেল হোসেন ও হাসান মাহমুদ ইনজুরি সমস্যায় বাদ পড়েছেন। এছাড়া নিউজিল্যান্ড সফরের দল থেকে আরেক পেসার আল-আমিন হোসেনও ছিটকে গেছেন। তাই লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে অভিষেক হওয়ার সম্ভাবনাও বেড়ে গেছে এ তরুণ বাঁহাতির। ফিরেছেন বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান। শ্রীলঙ্কা সফরে না থাকা বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান যথারীতি ওয়ানডে দলে থেকে গেছেন। তবে অভিজ্ঞ ইমরুল কায়েস বিবেচিত হননি। নিউজিল্যান্ড সফরের দল থেকে আরও বাদ পড়েছেন টপঅর্ডার নাজমুল হোসেন শান্ত ও ৩ টি২০ খেলা বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। এছাড়া ৪ জনকে স্ট্যান্ডবাই হিসেবে রেখেছেন নির্বাচকরা।
নিউজিল্যান্ড সফরের মূল দলে থাকা ওপেনার মোহাম্মদ নাইম শেখ এবার লঙ্কানদের বিপক্ষে মূল দল থেকে ছিটকে পড়েছেন। স্ট্যান্ডবাই হিসেবে অবশ্য আছেন। এছাড়াও স্ট্যান্ডবাই হিসেবে তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম ও লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে রেখেছেন নির্বাচকরা। বিপ্লব ২৩ সদস্যের প্রাথমিক দলেও ছিলেন না। কিন্তু রুবেল ও হাসানের ইনজুরি সমস্যায় প্র্যাকটিসের সুবিধার্থে তাকে দলের সঙ্গে অনুশীলনের সুযোগ দেয় বিসিবি। স্ট্যান্ডবাই হিসেবেও রাখা হয়েছে ম্যাচের আগ পর্যন্ত দলগত অনুশীলনে ব্যাটসম্যানদের সুবিধার্থে। কারণ শ্রীলঙ্কা দলে আছেন একাধিক লেগস্পিনার। এ বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘১৯ জনের এই স্কোয়াডটাই আমরা প্রস্তুত করেছি। কারণ কোভিডের মধ্যে বলা যায় না কখন কাকে লাগে। স্ট্যান্ডবাই চারজনও দলের সঙ্গেই থাকবে।’ গত ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাটিতে ওয়ানডে সিরিজ খেলেছেন সাকিব। এর মাধ্যমে আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটেও ফেরেন এবং সিরিজের সেরা খেলোয়াড় হন।
প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান ও শরিফুল ইসলাম।