বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

তীর এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের রিকার্ভ এককে রোমান-দিয়াদের বিদায়

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ আরচারি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় ‘তীর এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ’-এর তৃতীয় দিনে সব ইভেন্টেই হতাশ করেন বাংলাদেশী তীরন্দাজরা।

১৫ নবেম্বর সোমবার বনানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত রিকার্ভ পুরুষ একক ইভেন্টে প্রি-কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের হাকিম আহমেদ রুবেল ৬-৪ সেট পয়েন্টে রোমান সানাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেও সেখানে তিনি ২-৬ সেটে দক্ষিণ কোরিয়ার লি সেউঙ্গিউনের কাছে হেরে যান।

রামকৃষ্ণ সাহা কোয়ার্টারে ৪-৬ সেটে ভারতের সালুঙ্কে পার্থ সুশান্তর কাছে, আব্দুর রহমান আলিফ ০-৬ সেটে দক্ষিণ কোরিয়ার কিম পিল-জুংর কাছে হেরে যান। ঢাকায় চলমান এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপের রিকার্ভ পুরুষ ও নারী দুই বিভাগের একক ইভেন্ট পথকে বিদায় নিয়েছেন বাংলাদেশের প্রতিযোগিরা।

পুরুষ বিভাগে হাকিম রুবেল ও মেয়েদের বিভাগে দিয়া সিদ্দিকী কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠতে পেরেছিলেন। রোমান সানাসহ অন্যরা বিদায় নিয়েছেন আরো আগেই।

প্রি-কোয়ার্টারে বাংলাদেশের বিউটি রায় ২-৬ সেটে কাজাখস্তানের টুকেবায়েভা ফারিদার কাছে, দিয়া সিদ্দিকী কোয়ার্টারে কোয়ার্টার ফাইনালে ১-৭ সেটে দক্ষিণ কোরিয়ার জাং দাসোমির কাছে, শ্রাবণী আক্তার প্রি-কোয়ার্টারে ০-৬ সেটে ভারতের রিধির কাছে, নাসরিন আক্তার ৪-৬ সেটে দক্ষিণ কোরিয়ার ওহ ইয়েজিনর কাছে; কম্পাউন্ড পুরুষ এককে প্রি-কোয়ার্টারে বাংলাদেশের নেওয়াজ আহমেদ রাকিব ১৪৩-১৪৫ স্কোরে ইরানের কাজেমপুর আমিরের কাছে, ১/১৬ খেলায় বাংলাদেশের অসীম কুমার দাস ১৪৭-১৪৮ স্কোরে ইরানের প্যালিজবান মোহাম্মদ সালেহর কাছে, মোহাম্মদ আশিকুজ্জামান প্রি-কোয়ার্টারে ১৪২-১৪৬ স্কোরে কাজাখস্তানের খরিস্টিকহ সের্গেইর কাছে, সোহেল রানা ১৪৫-১৪৬ স্কোরে ভিয়েতনামের গুয়েন ভ্যান ডের কাছে; কম্পাউন্ড মহিলা এককে বাংলাদেশের শ্যামলী রায় প্রি-কোয়ার্টারে শ্যামলী রায় ১৩৮-১৪৯ স্কোরে কোরিয়ার ওহ ইউহিউনর কাছে এবং ১/১৬ খেলায় বন্যা আক্তার ১৪১-১৪৭ স্কোরে দক্ষিণ কোরিয়ার সো চেওনর কাছে হেরে যান। রিকার্ভ একক থেকে বিদায় নিলেও এবার দলগত ইভেন্টে সব মনোযোগ বাংলাদেশের।

রিকার্ভ নারী এককে দিয়া সিদ্দিকী কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠে হেরেছেন কোরিয়ান জুং এর কাছে। এর আগে তিনি হারিয়েছিলেন কাজাখস্তান ও ভারতীয় প্রতিপক্ষকে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com