বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

তামিম ওয়ানডে দলের অধিনায়ক আর নতুন মুখ পেসার এবাদত-ওপেনার মাহমুদুল হাসান

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : আফগানিস্তান ক্রিকেট দল এখন ঢাকায় শনিবার বাংলাদেশে এসেছে। ইতোমধ্যে সিলেটে কন্ডিশনিং ক্যাম্পও শুরু করেছে। ৩ ম্যাচের ওয়ানডে ও ২ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে তারা স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে। চট্টগ্রামে আগামী ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজ।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য ওয়ানডে দল ঘোষণা করেছে বিসিবি। তামিম ইকবালকে অধিনায়ক করে ঘোষিত ১৫ সদস্যের দলে নতুন মুখ পেসার এবাদত হোসেন ও ওপেনার মাহমুদুল হাসান জয়। বাংলাদেশ সবশেষ ওয়ানডে সিরিজ খেলে গতবছর জুলাইয়ে, জিম্বাবুয়ের বিপক্ষে। সেই সিরিজের দল থেকে বাদ পড়েছেন ৭ ক্রিকেটার।

দলে নতুন মুখ পেসার এবাদত হোসেন

দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, ইয়াসির আলী রাব্বি। বাদ পড়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মোহাম্মদ মিঠুন, নাঈম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, তাইজুল ইসলাম। এরমধ্যে সাইফউদ্দিন ইনজুরির জন্য দলে সুযোগ পাননি। বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য আফগানিস্তানের ওয়ানডে ও টি-২০ দল ঘোষনা করেছে। একই দিন বাংলাদেশও ওয়ানডে দল ঘোষনা করল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে।

২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। বেলা ১১ টায় শুরু হবে ওয়ানডে ম্যাচগুলো। এরপর ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দুই ম্যাচের টি-২০ সিরিজ হবে। ৩ ও ৫ মার্চ যথাক্রমে প্রথম ও দ্বিতীয় টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুর ৩ টায় শুরু হবে ম্যাচগুলো।

বাংলাদেশের ওয়ানডে দল ॥ তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী রাব্বি, মাহমুদুল হাসান জয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com