বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

তামিম ইকবালের ধারাভাষ্যে অভিষেক হলো

আতহার আলীর সঙ্গে ধারাভাষ্য দিলেন তামিম ইকবাল ছবি : সৌজন্য

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : মিনিস্টার ঢাকার দল প্লে-অফে নেই। তবে প্লে-অফের সঙ্গে যুক্ত থাকলেন বিদায়ী দল মিনিস্টার ঢাকার ওপেনার তামিম ইকবাল। বিপিএলে এলিমিনেটরে চট্টগ্রামলেঞ্জার্স ও খুলনা টাইগার্স ম্যাচের ধারাভাষ্য করলেন তামিম। তাতে করে ধারাভাষ্যে অভিষেক হলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিমের।

আতহার আলীর সঙ্গে ধারাভাষ্য দিলেন তামিম ইকবাল ছবি : সৌজন্য

ধারাভাষ্য দেওয়ার ফাঁকে প্রেস বক্সে আসলেন তামিম। জানালেন অভিজ্ঞতার কথাও। তিনি বলেছেন, ‘আমি এমনিতেই বোর্ডে এসেছিলাম, মিটিং ছিল। শেষ পাকিস্তান সিরিজেও বলা হয়েছিল (ধারাভাষ্যের কথা), তবে করা হয় নাই। এবার একটু চেষ্টা করে দেখলাম, কেমন লাগে। আতহার ভাইদের সঙ্গে করলাম। “ইন্টারেস্টিং”। আমি তো আসলে ধারাভাষ্য করি নাই সেভাবে বলতে গেলে, নিজেকে নিয়েই কথা বলছিলাম, খেলা নিয়ে টুকটাক বলেছি। “ইন্টারেস্টিং” ব্যাপার।

হয়তো ভবিষ্যতের জন্য ভাবা যেতে পারে। তবে এ মুহুর্তে চিন্তা-ভাবনা নাই।’ আতহার আলীর সাথে ধারাভাষ্য দিয়েছেন তামিম। আতহার আলী ও শামিম আশরাফদের প্রশংসাও করলেন তামিম, ‘দেখেন, ওনাদের কাছ থেকে প্রশংসা পাওয়া গুরুত্বপূর্ণ না। বরং তাদের নিয়ে আমাদের বলাটাই গুরুত্বপূর্ণ। কারণ, আমাদের ক্রিকেটের দিকটা নিয়ে খুব বেশি কথা বলি না। চিন্তা করেন, বাংলাদেশ দল যখন খারাপ খেলে, আজ থেকে কয়েক বছর আগে আমরা যখন ম্যাচ হারতে থাকতাম, আতহার ভাই-শামীম ভাইরাই “পিলার” ছিলেন। বাকি ২০ জনের সামনে বাংলাদেশকে ছোট হতে দেন নাই তারা। তারা সমর্থন করে গেছেন, কঠিন কাজটা করেছেন। এটারই প্রশংসা করা উচিৎ আসলে। আমিও আতহার ভাইকে এটিই বলেছি আজ।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com