বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় শিশুসহ নিহত ৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় শিশুসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক:: ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলা এলাকায় ট্রাকচাপায় একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ওই অটোরিকশাচালকসহ আরও তিনজন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার বড়তাকিয়া খৈয়াছড়া ঝর্ণা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নুরজাহান বেগম (৪৫), কাজল রেখা (২২) ও ৬ মাস বয়সী শিশু আনাস। তাদের মধ্যে নুরজাহান বেগম ও কাজল রেখা সম্পর্কে মা-মেয়ে।

মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে উল্টোপথে ঢাকামুখী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে অটোরিকশায় ৬ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা গেছেন। তাদের উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com