বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

ঢাকার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং ঝলকে কুমিল্লাকে উড়িয়ে দিল

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : বিপিএলে নিজেদের প্রথম ৩ ম্যাচে পর পর টানা জিতে পয়েন্ট টেবিলের শীর্ষেই ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েসের নেতৃত্বাধীন দলের জয় থামাতে পারেনি সিলেট, বরিশাল ও চট্টগ্রাাম।

মঙ্গলবার ১ ফেব্রুয়ারি বিপিএলের ১১তম ম্যাচে নিজেদের চতুর্থ ম্যাচ খেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এদিন চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মিনিস্টার ঢাকার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ কী অসাধারণ ব্যাটিংটাই না করলেন। ৪১ বলে ৩ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৭০ রানের ঝড়ো ব্যাটিং করলেন। রিয়াদের দুর্দান্ত ব্যাটিং ঝলকে ঢাকাও জিতল। ঢাকা ৫০ রানে হারিয়ে হারিয়ে দিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। পার পর টানা তিন ম্যাচে জয়ের পর ঢাকার কাছে এসে হারল কুমিল্লা। আর টানা দুই জয় পেয়ে ৬ ম্যাচে তৃতীয় জয় তুলে নিল ঢাকা। পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানেও উঠে গেল।

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে চার ম্যাচের একটিতে জিততে পেরেছিল ঢাকা। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টানা দুই জয় তুলে নিল রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবালদের দল ঢাকা। গত ম্যাচে তামিমের সেঞ্চুরিতে জিতল। এবার রিয়াদের দুর্দান্ত ব্যাটিং ঝলকে জয় পেল।

বিপিএলে একাধিক মাইলফলকেও পাঁ রাখেন মাহমুদুল্লাহ রিয়াদ। লিগে নিজের সেরা ইনিংস উপহার দেওয়ার সঙ্গে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের পর টি-২০ ক্রিকেটে তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে ৫ হাজার রানের মাইলফলকে পাঁ রাখেন। তামিম ও মুশফিকুর রহিমের পর তৃতীয় ব্যাটার হিসেবে বিপিএলে ২ হাজার রানও করেন মাহমুদুল্লাহ রিয়াদ।

ঢাকা টস হেরে আগে ব্যাটিং করে রিয়াদের অপরাজিত ৭০ ও তামিমের ৪৬ রানে ৬ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৮১ রান করে ঢাকা। জবাবে ১৭.৩ ওভারে ১৩১ রান করেই অলআউট হয়ে যায় কুমিল্লা। মাহমুদুল হাসান জয় (৪৬) ব্যাটিং নৈপুন্য দেখাতে পারেন। অধিনায়ক ইমরুল কায়েসের ব্যাট থেকে আসে ২৮ রান। জয় ও ইমরুল; দুইজনকেই আউট করে দিয়ে ঢাকার জয়ে বিশেষ ভুমিকা রাখেন আন্দ্রে রাসেল। বল হাতে ৩ উইকেট শিকার করে নেন।

সংক্ষিপ্ত স্কোর ॥ মিনিস্টার ঢাকা ইনিংস ১৮১/৬; ২০ ওভার; রিয়াদ ৭০*, তামিম ৪৬, ইমরান ১৫, রাসেল ১১, নাঈম ১০; তানভির ২/৩৬।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১৩১/১০; ১৭.৩ ওভার; জয় ৪৬, ইমরুল ২৮, করিম ১৭, আরিফুল ১২, তানভির ১০*; রাসেল ৩/১৭, এবাদ ২/২১, কাইস ২/২৭।

ফল ॥ মিনিস্টার ঢাকা ৫০ রানে জয়ী।
ম্যাচসেরা ॥ মাহমুদুল্লাহ রিয়াদ (মিনিস্টার ঢাকা)।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com